বিশ্ব

ভারতের প্রাচীন শাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

আন্তর্জাতিক: ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর উজ্জয়িনীতে একটি প্রাচীন শাহী মসজিদের কিছু অংশ ভাঙার সরকারি পদক্ষেপে বাধা দিতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৮ সালের সিংহস্থ মেলার তীর্থযাত্রীদের যাতায়াত সহজ ও অবকাঠামো উন্নয়নের জন্য উজ্জয়িনী পৌর করপোরেশন ২৭২টি স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্পের অংশ হিসেবে প্রায় ৬০০ বছরের পুরোনো (১৩৯০ সালের দিকে নির্মিত) ওয়াকফ সম্পত্তিভুক্ত ঐতিহাসিক শাহী মসজিদের প্রার্থনাকক্ষ, একটি মিনার ও সংলগ্ন অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

উজ্জয়িনী পৌর করপোরেশনের চেয়ারপারসন কলাবতী যাদব জানান, প্রতি ১২ বছর পর পর শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ সিংহস্থ মেলার জন্য ২৯ কিলোমিটার নতুন ঘাট নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ অত্যন্ত জরুরি। কোটি কোটি পুণ্যার্থীর যাতায়াত সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে পৌরসভার এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছিল। ইন্দোরের মধ্যপ্রদেশ হাইকোর্ট জনস্বার্থ ও যানজট নিরসনের যুক্তি দেখিয়ে সেই রিট খারিজ করে দেয় এবং সোমবারই এই বিষয়ে সুনির্দিষ্ট শুনানির দিন ধার্য ছিল। আদালতের চূড়ান্ত শুনানির আগেই মসজিদ ভাঙার প্রক্রিয়া শুরু হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভাঙার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও বিক্ষোভকারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বাধা দেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি। তিনি বলেন, ৬০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি ধর্মীয় স্থান ভাঙার কোনো যৌক্তিকতা থাকতে পারে না; বরং সড়ক প্রশস্ত করার জন্য সড়কের অন্য পাশের জমি অধিগ্রহণ করা উচিত ছিল। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রশাসনের এই তড়িঘড়ি পদক্ষেপকে তিনি উসকানিমূলক বলে অভিহিত করেছেন।

Related News

নেপালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কতা জারি

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে অন্নপূর্ণা, মানাং ও মুস্তাংসহ বিভিন্ন পার্বত্য এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।

উত্তর কোরীয় দুই যুদ্ধবন্দির তথ্য প্রকাশ, ইউক্রেনের কাছে ব্যাখ্যা চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয় যুদ্ধবন্দি হস্তান্তরের গোপনীয়তা চুক্তি ভঙ্গের অভিযোগে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়া।

শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

দীর্ঘদিনের ছাত্র বিক্ষোভ ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ শতবর্ষে প্রয়াত

শতবর্ষে পা দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী।

কূটনীতির পাশাপাশি যুদ্ধের জন্যও তেহরান পুরোপুরি প্রস্তুত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির জন্য প্রস্তুত থাকলেও যেকোনো সামরিক হামলার কড়া জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ভুল হাতে এআই গেলে কোটি মানুষের প্রাণহানি হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিল গেটস। ভুল হাতে শক্তিশালী এআই গেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথাও বলেছেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে প্রস্তুত: রাজনাথ সিং

জাতীয় নিরাপত্তায় কোনো আপস করা হবে না উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদে মদদদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ভারত।

মণিপুরে দুই নাগা নাগরিককে গুলি করে হত্যা, আহত ২

ভারতের মণিপুরের সেনাপতি জেলার কৈলেনজাংয়ে সশস্ত্র হামলায় দুই নাগা বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়।

Search