জাতীয়

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করুন: অ্যাটর্নি জেনারেল

ঢাকা: সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ বিচারাঙ্গনের কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। পেশাগত জীবনে দীর্ঘদিন সাংবাদিকতা করার সুযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখ ও পেশাগত চ্যালেঞ্জ সম্পর্কে তিনি কিছুটা হলেও অবগত।

আদালতকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। রুহুল কুদ্দুস কাজল বলেন, দায়িত্ব নেওয়ার পর আদালতকেন্দ্রিক বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে এবং এর কয়েকটির সুফল পাওয়া গেছে।

একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একই বিষয়ে হাইকোর্টের একাধিক বেঞ্চে পিটিশন করে আদেশ নেওয়ার একটি ঘটনা তাঁর নজরে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের দৃষ্টিতে আনা হয়েছে। প্রয়োজনীয় নথি পর্যালোচনার পর আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।

বিচারাঙ্গন আইনজীবীদের রুটি-রুজির জায়গা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, দু-একজনের অনিয়মের কারণে পুরো পেশার মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে শুধু নেতিবাচক সংবাদ নয়, বিচারাঙ্গনের ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, প্রধান বিচারপতির কর্মতৎপরতায় সম্প্রতি আপিল বিভাগ ও হাইকোর্টে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এসব তথ্যও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত সম্পর্কে মানুষের কাছে যেন ভুল বার্তা না যায়, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরাই প্রত্যাশিত।

দুপুর ১টায় কেক কেটে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল।

এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি শেখ আলী আহমেদ খোকন, বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জহিরুল আমিন, প্রসিকিউটর মঈনুল করিম ও প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। এতে এসআরএফের নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।

Related News

একনেকে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ অনুমোদন; ব্যাংক খাতের সংস্কার ও সুরক্ষায় বড় প্রকল্প

ব্যাংক খাতের তদারকি ও সুরক্ষা বাড়াতে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ১৫,৮২৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদিত।

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান, মিলছে টানা ৫ দিনের ছুটি

শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ ধর্মীয় উৎসবে বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। বিস্তারিত পড়ুন ডেইলি শব্দমিছিলে।

বৈধ কাগজপত্র থাকলেও নারীদের বিদেশযাত্রায় বাধা, হাইকোর্টের রুল

বৈধ পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট থাকার পরও প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্ট রুল জারি করেছেন। অভিযোগ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ।

তৃতীয় টার্মিনালে ১২ মিনিটে প্রথম,আর ৪০ মিনিটে শেষ লাগেজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রথম লাগেজ ১২ মিনিট এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দেরি হলে অপারেটরকে জরিমানা দিতে হবে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতিসংঘ সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়।

দেশে এলপিজির কোনো সংকট নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে এলপিজির কোনো সংকট নেই জানিয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে একনেক সভা শুরু হয়েছে। সভা শেষে বিকেল ৩টায় বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। উপযুক্ত সময়েই এই সফর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Search