আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ মোকাবিলা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।
দেশের নাজুক ব্যাংক খাতের সংস্কার, সুপারভিশন বা তদারকি সক্ষমতা বাড়াতে এবং সার্বিক নিরাপত্তা জোরদারে বড় ধরণের একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ (এফএসএসপি-২) শীর্ষক এই প্রকল্পটিসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে আয়োজিত উক্ত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে পরিকল্পনা কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
বাংলাদেশ ব্যাংক বাস্তবায়িত ১ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) বড় অঙ্কের অর্থায়ন করছে। ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করা, সাইবার ঝুঁকি হ্রাস এবং বিদেশি মুদ্রার রিজার্ভ সুরক্ষায় তথ্যপ্রযুক্তি অবকাঠামোর আমূল পরিবর্তন আনা হবে এই প্রকল্পের মাধ্যমে। সারভার ও প্রয়োজনীয় আইসিটি সরঞ্জাম কেনাকাটাতেই খরচ হবে ৭০০ কোটি টাকার বেশি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকে অতীতে ঘটে যাওয়া রিজার্ভ চুরির মতো দুর্ঘটনা রোধ এবং অর্থপাচার প্রতিরোধে নজরদারি বহুগুণ বাড়ানো হচ্ছে। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর আমানত সংরক্ষণ এবং সামগ্রিক রিফর্ম ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি ও সফটওয়্যার যুক্ত করা হবে।
সভায় অনুমোদিত ১৩টি প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১৮৮ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি টাকা এবং বৈদেশিক প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ২৫২ কোটি টাকা।
একনেকে অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বারবার প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধির সংস্কৃতি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যৌক্তিক কারণে সময় বাড়াতে হলেও তার জবাবদিহি করতে হবে। শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প প্রসঙ্গে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর বিমানবন্দরটির নতুন টার্মিনাল প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে।