জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গণমাধ্যমে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের যে খবর এসেছে, তা সঠিক নয়।

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে—এ নিয়ে আমরা এখনো কোনো রকমের আলোচনা করিনি।’

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রকল্প সম্পন্ন করার বিষয়ে সরকার আলোচনা করছে বলে জানান মন্ত্রী।

আহমেদ আযম খান বলেন, স্বাধীনতা স্তম্ভ কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সে বিষয়েই কাজ করা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে না।

Related News

যাচাই-বাছাই ছাড়া তেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষ ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ মোকাবিলা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।

একনেকে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ অনুমোদন; ব্যাংক খাতের সংস্কার ও সুরক্ষায় বড় প্রকল্প

ব্যাংক খাতের তদারকি ও সুরক্ষা বাড়াতে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ১৫,৮২৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদিত।

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান, মিলছে টানা ৫ দিনের ছুটি

শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ ধর্মীয় উৎসবে বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। বিস্তারিত পড়ুন ডেইলি শব্দমিছিলে।

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করুন: অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্ট ও বিচারাঙ্গনের কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৈধ কাগজপত্র থাকলেও নারীদের বিদেশযাত্রায় বাধা, হাইকোর্টের রুল

বৈধ পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট থাকার পরও প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্ট রুল জারি করেছেন। অভিযোগ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ।

তৃতীয় টার্মিনালে ১২ মিনিটে প্রথম,আর ৪০ মিনিটে শেষ লাগেজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রথম লাগেজ ১২ মিনিট এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দেরি হলে অপারেটরকে জরিমানা দিতে হবে।

Search