জাতীয়

যাচাই-বাছাই ছাড়া তেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

সিলেট: ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতি ও সার্বিক বিষয় পর্যালোচনা করে সরকার এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে নতুন করে দাবি ও প্রস্তাব জানিয়েছেন।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি বুঝে-শুনে এবং সার্বিক পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দেশি-বিদেশি বিনিয়োগের ওপর না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে এ বিষয়ে সরকার বিশেষ নজর রাখছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সদরের কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

Related News

প্রধানমন্ত্রী শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান

প্রধানমন্ত্রী তারেক রহমান শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষ ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ মোকাবিলা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।

একনেকে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ অনুমোদন; ব্যাংক খাতের সংস্কার ও সুরক্ষায় বড় প্রকল্প

ব্যাংক খাতের তদারকি ও সুরক্ষা বাড়াতে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ১৫,৮২৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদিত।

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান, মিলছে টানা ৫ দিনের ছুটি

শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ ধর্মীয় উৎসবে বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। বিস্তারিত পড়ুন ডেইলি শব্দমিছিলে।

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করুন: অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্ট ও বিচারাঙ্গনের কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৈধ কাগজপত্র থাকলেও নারীদের বিদেশযাত্রায় বাধা, হাইকোর্টের রুল

বৈধ পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট থাকার পরও প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্ট রুল জারি করেছেন। অভিযোগ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ।

Search