বিজ্ঞান ও প্রযুক্তি

কিশোর-কিশোরীদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার

তথ্যপ্রযুক্তি: অনলাইনে অপ্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা আরও জোরদার করতে জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ‘পেরেন্টাল কন্ট্রোল’ (Parental Control) ব্যবস্থা। বিশ্বজুড়ে অনলাইনে শিশু ও কিশোরদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কড়াকড়ি বাড়ার পর অভিভাবক কেন্দ্রিক এই নতুন ফিচার যুক্ত করল প্রতিষ্ঠানটি।

এই নতুন ফিচারের ফলে সন্তানরা হোয়াটসঅ্যাপে কার সাথে যুক্ত হচ্ছে, কী ধরনের কনটেন্ট দেখছে এবং অ্যাপটির ব্যবহার কীভাবে করছে—মা-বাবারা তা খুব সহজেই তদারকি ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া এই বিশেষ সেটিংসের মাধ্যমে অভিভাবকরা সরাসরি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় তৈরি করে দিতে পারবেন।

সন্তানের প্রোফাইল ছবি বা তথ্য কারা দেখতে পারবে এবং তাকে নতুন কোনো গ্রুপে কে যুক্ত করতে পারবে, তা অভিভাবকরা নির্ধারণ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও বিভিন্ন চ্যানেলে সন্তান কী ধরনের কনটেন্ট দেখতে পারবে, তা সীমাবদ্ধ করে দেওয়া যাবে।

সন্তান যেসব গ্রুপে যুক্ত রয়েছে, সেখানে নতুন কোনো সদস্য যুক্ত হলে বা বড় কোনো পরিবর্তন কিংবা কার্যক্রম হলে অভিভাবকের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে।

হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মেটা এআই’ (Meta AI) ব্যবহারের ক্ষেত্রেও এই অতিরিক্ত সুরক্ষাবলয় কার্যকর থাকবে।

ব্যবহারের নিয়ম  বাধ্যতামূলক নয়; অভিভাবকরা চাইলে সিকিউরিটি পিন (PIN) দিয়ে চালু বা বন্ধ করতে পারবেন।

প্রাইভেসি সুরক্ষা  এনড-টু-এনড এনক্রিপশন বজায় থাকবে; মা-বাবারাও সন্তানের ব্যক্তিগত চ্যাট পড়তে বা কল শুনতে পারবেন না।

বিকল্প পদ্ধতি  জাতীয় পরিচয়পত্র বা বায়োমেট্রিকের বদলে মা-বাবার হাতেই তদারকির ক্ষমতা প্রদান।

বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা মুখের ছবি নেওয়ার মতো কঠোর নিয়ম চালুর তাগিদ দেওয়া হচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ায়।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ঢালাওভাবে ব্যবহারকারীদের ওপর সংবেদনশীল তথ্য দিয়ে বয়স যাচাই চাপিয়ে না দিয়ে অভিভাবকদের হাতেই সরাসরি সন্তানের অনলাইন সুরক্ষার দায়িত্ব তুলে দেওয়ার এই সহজ ও নিরাপদ পথটি বেছে নিয়েছে তারা।

একই সাথে স্পষ্ট করা হয়েছে, এই তদারকির কারণে হোয়াটসঅ্যাপের ‘এনড-টু-এনড এনক্রিপশন’ ও ব্যক্তিগত গোপনীয়তা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না। অর্থাৎ মা-বাবারাও সন্তানের ব্যক্তিগত টেক্সট মেসেজ দেখতে কিংবা কল শুনতে পারবেন না।

Related News

সাইবার অপরাধ মোকাবিলায় ডিজিটাল ল্যাব, বিশেষ প্রশিক্ষণ ও স্বতন্ত্র পুলিশ ইউনিট গঠন সরকারের

সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার।

রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা সম্পন্ন, রাশিয়ার বাইরে প্রথম ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) সম্পন্ন হয়েছে। পাশাপাশি রাশিয়ার বাইরে প্রথম চালু হলো ওআইএসএস প্রযুক্তি।

জাগছে ‘নরকের মুখ’: নিকারাগুয়ার মাসায়া আগ্নেয়গিরিতে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা

মধ্য আমেরিকার নিকারাগুয়ার ভয়ংকর মাসায়া বা ‘মাউথ অব হেল’ আগ্নেয়গিরির গভীরে দুটি প্রকোষ্ঠে জমছে নতুন ম্যাগমা। বিজ্ঞানীদের বড় ধরনের সতর্কবার্তা।

এআই-এর কল্যাণে সপ্তাহে কমবে কাজের দিন, পূর্বাভাস জেফ বেজোসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে ভবিষ্যতে সপ্তাহে তিন দিন কাজ করেই পরিবার চালানো যাবে বলে মনে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

আই ও কানেক্টেড ইকোসিস্টেম নিয়ে অনারের পরিকল্পনা

ঢাকায় আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কানেক্টেড প্রযুক্তির নতুন পরিকল্পনা তুলে ধরেছে অনার বাংলাদেশ। প্রদর্শিত হয়েছে রোবট ফোন। প্রযুক্তি সংবাদ।

এআই প্রযুক্তি যুক্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

এআই প্রযুক্তি ব্যবহার করে কম উচ্চতায় গতিপথ পরিবর্তনে সক্ষম মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

উন্মোচিত হলো সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’

কোডিং, প্রকৌশল ও সাইবার নিরাপত্তায় নতুন বিপ্লব নিয়ে এলো গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’।

প্রথম ১২ দিনের ইনস্টলে চ্যাটজিপিটিকে ছাড়াল মেটার মিউজ

অ্যাপটোপিয়ার অনুমান অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম ১২ দিনে মেটার মিউজ আইফোনে ১৮ লাখ ইনস্টল পেয়েছে, যেখানে চ্যাটজিপিটির ছিল ১৩ লাখ।

Search