জাতীয়

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা : আমির খসরু মাহমুদ চৌধুরী

স্টাফ রিপোর্টার।
অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা । বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের এই চ্যালেঞ্জিং সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি।

আজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিক্স বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল -এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রী বলেন, নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান ও তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থমন্ত্রণালয়ে আমাদের প্রতিনিয়ত এরকম অপ্রত্যাশার মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তিনি এই প্রতিযোগিতায় দেশের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করে । কুইজ, কেস সলভিং ও পলিসি মেকিং ভিত্তিক এই প্রতিযোগিতার কঠিন ধাপগুলো পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো শিক্ষার্থীদের প্রশংসা করেন।

তিনি বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় যে চাপ তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না এবং সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথ দেখাতে পারে না। অর্থনীতি শুধু পরীক্ষা পাসের জন্য নয়, একে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা জনাব কে. এম. এ. শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

Related News

বাসভবনে সোলার প্যানেল স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহে আলম

গুলশানের বাসভবনে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংবাদ।

দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় চলা ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য। জাতীয় সংবাদ।

খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৫২০ টাকা কেন?: বাণিজ্যমন্ত্রী

বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ গ্রহণের ছবি প্রকাশ করলো প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশ। জাতীয় সংবাদ।

সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান: তারেক রহমানের

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পাতার সংবাদ।

ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।

তারেক রহমান ফেনী সফর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ফ্যামিলি কার্ড

ফেনী সফরে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণ করলেন ফ্যামিলি ও কৃষক কার্ড।

প্রধানমন্ত্রী শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান

প্রধানমন্ত্রী তারেক রহমান শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Search