বিশ্ব

৩০ ডলারে কেনা পুরোনো চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়!

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল (ব্যক্তিগত মালিকানাধীন সামগ্রীর নিলাম) থেকে মাত্র ৩০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকা) কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে রেকর্ড সাড়ে ১৩ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৬ কোটি টাকারও বেশি। পানির দরে কেনা এই সাধারণ ক্যানভাসটি এক রাতেই ভাগ্য বদলে দিয়েছে এক ‘ট্রেজার হান্টার’ বা রত্ন সংগ্রাহকের।

খোঁজ নিয়ে জানা গেছে, এস্টেট সেলে অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর প্রখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রমবির আঁকা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ১৯৫১ সালে অঙ্কিত ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’ শীর্ষক এই চিত্রকর্মটি সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে নিলামে তোলা হয়।

নিলামকারীদের ধারণা ছিল চিত্রকর্মটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হতে পারে। তবে সব ধারণাকে পেছনে ফেলে সেটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়। শিল্পীর আঁকা শিল্পকর্মের ইতিহাসে এটিই এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রির রেকর্ড গড়ল।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে এই চিত্রকর্মটি উপহার দিয়েছিলেন শিল্পী গারট্রুড অ্যাবারক্রোমবি। এরপর প্রায় ৭৫ বছর ধরে সেটি ওই চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল। অবহেলিত ও ধুলোবালিঘেরা সেই চিত্রকর্মটিই আজ বিশ্ব শিল্পাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Related News

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের লংমার্চ শুরু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শুরু হয়েছে পিটিআইয়ের লংমার্চ। তবে ইসলামাবাদে লংমার্চ প্রবেশ করতে না দেওয়ার হুশিয়ারি দিয়ে রাজধানীতে রেঞ্জার্স মোতায়েন বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ।

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ চায় বিরোধীরা

পাকিস্তানে সরকার ও বিরোধীদের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ ও চিকিৎসার দাবি জানিয়েছে বিরোধীরা; ৪ অক্টোবরের লং মার্চ বাতিল চায় সরকার।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি ডিজেল বাজারে ছাড়াবে ইইউর

জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।

গ্রেপ্তারি পরোয়ানা ও বিক্ষোভের আশঙ্কায় বিকল্প বিমানবন্দরে নামছেন নেতানিয়াহু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ও মেয়রের কঠোর অবস্থানের কারণে নিউইয়র্কের মূল বিমানবন্দর এড়িয়ে নিউজার্সিতে নামছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ।

যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি: হুথিদের

সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ।

ইরানকে নিষেধাজ্ঞা শিথিল বা জব্দ করা অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের

মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ করা অর্থ ফেরত দেওয়ার মার্কিন প্রস্তাবের খবর পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকবে না: স্পিকার

ইরানের নিরাপত্তা ও তেল রপ্তানি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিল ইরানের আইআরজিসি

পারমাণবিক অস্ত্র ও জব্দ করা অর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে তাকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছে ইরানের আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ।

Search