বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা প্রদান
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ১০১ জন গুণী শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা সংবাদ।
ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি নতুন শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বর্তমান ইউজিসি ভবনটি পুরনো ও ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং উচ্চশিক্ষার পরিধি বাড়ায় এই বিকল্প উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের ১১ তলায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই শাখা অফিসের উদ্বোধন করেন। এ উপলক্ষে সেখানে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিনের পুরনো এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এছাড়া দেশে বর্তমানে ১৮০টি বিশ্ববিদ্যালয় থাকলেও সে তুলনায় ইউজিসির অবকাঠামো ও জনবল অপর্যাপ্ত। বিদ্যমান ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় কর্মপরিবেশ ও জায়গার সংকট রয়েছে।
তিনি জানান, ইউজিসির পুরোনো ভবনটি ভেঙে আধুনিক ও সময়োপযোগী নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হচ্ছে এবং আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। নতুন ভবন নির্মাণের কাজ নির্বিঘ্ন রাখতে পর্যায়ক্রমে ইউজিসির বিভিন্ন বিভাগকে বিকল্প স্থানে স্থানান্তর করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া শাখা অফিসে সভাকক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে।
বিকল্প কর্মস্থলে স্থানান্তরিত হয়ে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে ইউজিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।