সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
ঢাকা: পরিকল্পিত নগরায়ন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের সব নাগরিকের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে গতকাল রবিবার (৪ অক্টোবর ২০২৬) দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। প্রতিবারের মতো এবছরও অক্টোবর মাসের প্রথম সোমবার ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যে দেশে বিশ্ব বসতি দিবস পালিত হচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। সরকার ‘সবার জন্য বাসস্থান’ বলতে কেবল একটি ঘরের নিশ্চয়তা বোঝে না; বরং এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় নাগরিক সেবার সমন্বিত নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলোতে অপরিকল্পিত নগরায়ন, যানজট, দূষণ এবং জলবায়ুজনিত অভিবাসনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন তিনি। নিম্ন আয়ের পরিবার, বস্তিবাসী মানুষের দীর্ঘদিনের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি এবং সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
পরিকল্পিত ও সুষম নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে ইতিমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১১ অর্জনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবশেষে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, টেকসই আবাসন ও নগরায়ন নিশ্চিত করা একা সরকারের পক্ষে সম্ভব নয়; এজন্য বেসরকারি বিনিয়োগকারী, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। নগর ও গ্রাম নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য নিরাপদ আবাসন ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করে একটি মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে বাণীতে উল্লেখ করেন তিনি।
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।
সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের জমজমের পানি নিয়ে উত্তেজনার নেপথ্যে রয়েছে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি ও অব্যবস্থাপনা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় ১৮২ স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা। শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। জাতীয় সংবাদ।
