আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির নতুন শাখা অফিস উদ্বোধন
উজিসির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে একটি শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
ঢাকা: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষা খাতের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী ও বরেণ্য শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা ও একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিশ্ব শিক্ষক দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত করা ৯৫ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষভাবে নির্বাচিত অতিরিক্ত ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষককে এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়। তবে স্বচ্ছতা বজায় রাখতে তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো বিরূপ অভিযোগ বা তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তার নাম বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।
এ বছর প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ও বিশেষায়িত খাতের বিভিন্ন স্তরের শিক্ষকদের এই সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
১০ জন (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন)।
২০ জন (সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন)।
২৫ জন (সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন)।
২০ জন (সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন)।
চিকিৎসা শিক্ষায় ১০ জন (চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন), কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক।
এছাড়া প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে নির্বাচিত আরও ৬ জন শিক্ষক এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেছেন।
উজিসির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে একটি শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
মাউশির নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে অনিয়ম ও দুর্নীতি কমাতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। স্থানীয় তালিকাভুক্ত ব্যবসায়ীর কাছ থেকে খাবার কিনবে শিক্ষার্থীরা।
৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ জানুয়ারি ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ মিলনমেলা। ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান। শিক্ষা পাতার বিশেষ সংবাদ।
বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও আন্দোলন।
বিভিন্ন মাদ্রাসায় শৃঙ্খলাভঙ্গ, সহকর্মীকে মারধর, জাল শিক্ষক নিবন্ধন সনদ, বিধিবহির্ভূত নিয়োগ ও নথি জালিয়াতির অভিযোগে ৯ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
জাকসু নির্বাচন-২০২৫ ঘিরে অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মুখের সামনে ছবি ধরে শিক্ষার্থীদের অভিনব মিছিল ও অবস্থান কর্মসূচি।
