স্বামী ঘুরতে নিয়ে যান না, বিচ্ছেদের আবেদন শারজাহর নারীর
অবসরে স্বামী তাকে বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে শারজাহর এক নারী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। পারিবারিক পরামর্শ বিভাগ তাকে সমঝোতার পরামর্শ দিয়েছে।
আন্তর্জাতিক: সইরানে যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও জাহাজগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা গ্রুপের প্রধান আলী ফাদাভি। রোববার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
আলী ফাদাভি বলেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানের প্রতিক্রিয়া শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। তাঁর ভাষায়, আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সামরিক সরঞ্জাম উৎপাদনের হার ব্যবহারের হারের চেয়ে বেশি।
কৌশলগত হরমুজ প্রণালি নিয়েও বক্তব্য দেন ফাদাভি। তিনি বলেন, প্রণালিটির পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ইরান ও ওমানের যৌথভাবে নিয়ম তৈরি ও তা বাস্তবায়ন করা উচিত। তাঁর দাবি, এ ধরনের ব্যবস্থার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও নৌ উপস্থিতি বাড়ানো হলে সেসব জাহাজ ইরানের হামলার ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন তিনি। ফাদাভির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও নিরাপত্তা নিয়ে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক অভিযানের বিষয়ে ফাদাভি বলেন, তেহরান কোনো মুসলিম দেশকে লক্ষ্য করে হামলা চালায়নি। তাঁর দাবি, এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিই ইরানের হামলার লক্ষ্য ছিল।
তিনি আরও বলেন, ইরানের সীমান্তে হামলা হলে তার জবাবে কঠোর সামরিক প্রতিক্রিয়া জানানো হবে। এর আগে ফাদাভি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। তবে এটি ইরানের একজন শীর্ষ কর্মকর্তার দাবি; এর স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে ও অক্টোবরের শুরুতে হরমুজ ও আশপাশের জলসীমায় একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
ফাদাভির সর্বশেষ বক্তব্যে সেই উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায়, তাহলে আঞ্চলিক মার্কিন সামরিক অবকাঠামো ও নৌযানগুলোকে লক্ষ্য করার হুমকি দিয়েছে তেহরান। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।