জাতীয়

সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

ঢাকা: সাংবাদিকতার দায়িত্ব পালনের কারণে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের (মোজাম্মেল বাবু) বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক। গত ৭ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ওই সমাবেশে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা ধামাচাপা দিতে এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরাতে একাত্তর টেলিভিশন একটি ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচার করেছিল, যেখানে দাবি করা হয়েছিল যে সেখানে কেউ হতাহত হয়নি।

তবে এই অভিযোগের তীব্র আপত্তি জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতার পরিধি কেবল আনন্দদায়ক তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মধ্যে এমন তথ্য বা মতামতও অন্তর্ভুক্ত রয়েছে যা অনেকের কাছে আপত্তিকর, হতবাক করার মতো বা অস্বস্তিকর ঠেকতে পারে। একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজে উন্মুক্ত জন-আলোচনার স্বার্থে এই অধিকার রক্ষা করা অপরিহার্য।

অ্যামনেস্টির বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়, কেবল সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বা কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অনুমান করে কোনো সাংবাদিককে আইনি কাঠামোর অপব্যবহারের মাধ্যমে নিশানা করা উচিত নয়।

সংস্থাটি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সংবাদকর্মীদের কাজের স্বাধীনতাকেন্দ্রিক এসব অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রীয় দায়বদ্ধতা কঠোরভাবে রক্ষা করার ওপর জোর দিয়েছে মানবাধিকার সংগঠনটি।

Related News

দিল্লিতে দীনেশ ত্রিবেদী, মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

হঠাৎ রাতে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক ও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক আলোচনার খবর।

অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক সংবাদ।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে।

বাধ্য হয়েই এলপিজির দাম সমন্বয় করতে হয়েছে: ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান অব্যাহত

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে কর্মসংস্থানের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে বৃষ্টি উপেক্ষা করে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা।

দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…

কানাডা বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়: অজিত সিং

কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।

Search