জাতীয়

দিল্লিতে দীনেশ ত্রিবেদী, মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ঢাকা: হঠাৎ করেই সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। তবে এই বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সংক্রান্ত ঢাকার বার্তা সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করতেই পারেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঢাকার পক্ষ থেকে দেওয়া বিভিন্ন শর্ত বা অবস্থান নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এর আগে গত কয়েকদিন ধরেই আগামী নভেম্বর মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। যদিও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এ বিষয়ে সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রসঙ্গে মন্তব্য করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সুবিধাজনক সময়েই দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন। চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা সম্পর্কে তিনি আরও বলেন, “ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই এই সফর অনুষ্ঠিত হোক।” তবে তিনি সেসময় কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

Related News

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব করার ঘোষণা অর্থমন্ত্রীর

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।

জন্মদিনে শিশু-কিশোরদের শুভেচ্ছা পেলেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়া সামগ্রী

জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জে একসঙ্গে চার বাহিনীর প্রধান — এটাই রাষ্ট্রের বার্তা

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Search