কৃষি ও অর্থনীতি

সঞ্চয়পত্র জালিয়াতি: সার্ভার হ্যাকের মাধ্যমে গ্রাহকের ২৫ লাখ টাকা লোপাট

ঢাকা: সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য গ্রাহকের নামে থাকা সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই জালিয়াতির ঘটনা শনাক্ত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে গত পরশু একটি জিডি করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এক গ্রাহক ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন। মাত্র চারদিন পর, গত সোমবার ওই সঞ্চয়পত্র ভাঙানো হয়।

সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা স্থানান্তর করা হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে।

একই দিনে সেই টাকা ব্যাংকটির শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়।

একই প্রক্রিয়ায় একই দিনে আরও দুটি সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়েছিল—যার একটি ছিল ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ টাকার, এবং অন্যটি এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে আসায় ওই দুটি জালিয়াতি প্রচেষ্টা ঠেকানো সম্ভব হয়।

এই জালিয়াতির ঘটনা শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকেই শনাক্ত হয়েছে। অন্য কোনো শাখা বা প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, সঞ্চয়পত্রের সার্ভার পরিচালনা করে থাকে অর্থ মন্ত্রণালয়। চিহ্নিত এই প্রতারণাগুলো সার্ভার হ্যাকের মাধ্যমে করা হয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭১ কোটি টাকা।

Related News

হরমুজ ও লোহিত সাগরে উত্তাপ, বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার মুখে বিশ্ববাজারে হু-হু করে বাড়ছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ৯৬ ডলার পার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন চুক্তি: অর্থমন্ত্রী

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা বজায় রেখেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি বা প্রোগ্রাম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ…

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা, জুলাইয়ে টিসিবি-টিসিপি চুক্তি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করতে জুলাইয়ের প্রথম সপ্তাহে টিসিবি ও টিসিপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। খাদ্যপণ্য, সার ও পাট রপ্তানি বৃদ্ধির উদ্যোগ।

বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন সচল রাখা এবং বিশ্ববাজারের জ্বালানি ও সারের দামের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১.১ বিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি…

লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৫০ কোটি টাকা আয়ের সম্ভাবনা

দেশের ৭০% সয়াবিন উৎপাদনকারী জেলা লক্ষ্মীপুরে এবার ৪৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাম্পার ফলন। ৭০% ফসল কাটা শেষ হলেও কালবৈশাখীর বৃষ্টিতে কিছু কৃষকের ক্ষতি। বিস্তারিত প্রতিবেদন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭,৩০১ কোটি টাকা বরাদ্দ। ৫০০ ভাষা ল্যাব ও অনগ্রসর এলাকায় ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন।

বাজেট ২০২৬: অবকাঠামো উন্নয়নে বিশাল বরাদ্দ, বাস্তবায়নে নজরদারিই প্রধান চ্যালেঞ্জ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অবকাঠামো ও যোগাযোগ খাতে ১.৭৪ লাখ কোটি টাকার বরাদ্দ। পদ্মা ব্যারেজ, মেট্রোরেল ও সবুজ পরিবহনের রূপরেখা নিয়ে বিশেষ সম্পাদকীয়।

রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ২৮.০২ বিলিয়ন ডলার। বিস্তারিত রিজার্ভ রিপোর্ট জানুন।

Search