সারাদেশ

মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম

অর্থনীতি: দেশে মাল্টা আমদানিতে শুল্ক-করভার এখন বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। আমদানি পর্যায়ে প্রতি কেজি মাল্টার মূল্য প্রায় ৮৭ টাকা হলেও এর বিপরীতে শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। অর্থাৎ আমদানি মূল্যের ওপর মাল্টার শুল্ক-করভার দাঁড়িয়েছে ১২১ দশমিক ৭৮ শতাংশ।

চলতি অর্থবছরের ট্যারিফ অনুযায়ী, টেসলা ও মার্সিডিজ-বেঞ্জসহ অন্তত ১৪৬টি এইচএস কোডভুক্ত গাড়ি আমদানিতে শুল্ক-করহার মাল্টার তুলনায় কম। ফলে ডেঙ্গুর সময়ে রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত এই ফলের ওপর উচ্চ করভার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আমদানি কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে খুচরা বাজারে মাল্টার দাম কেজিপ্রতি ৪৮০ থেকে ৫২০ টাকা পর্যন্ত উঠেছিল। পরে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। বর্তমানে বিভিন্ন বাজারে প্রতি কেজি মাল্টা প্রায় ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, আমদানি পর্যায়েই পণ্যের মূল্যের চেয়ে শুল্ক-কর বেশি হওয়ায় ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়ছে। ফলে আমদানি ব্যয়, পরিবহণ, সংরক্ষণ ও ব্যবসায়িক খরচ যোগ হয়ে খুচরা বাজারে মাল্টার দাম আরও বেড়ে যায়।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলমের দাবি, বিশ্বের অন্য কোথাও ফল আমদানিতে এ ধরনের উচ্চ শুল্ক-কর নেই। তাঁর ভাষ্য, বাংলাদেশে মাল্টাসহ তাজা ফল আমদানিতে যে করভার রয়েছে, তা অনেক ক্ষেত্রে গাড়ি আমদানির চেয়েও বেশি।

এমন পরিস্থিতিতে ফল আমদানিতে শুল্ক-কর কমানোর দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের মতে, উচ্চ করভার কমানো হলে আমদানি বাড়ার পাশাপাশি বাজারে ফলের দামও কমতে পারে।

মাল্টা আমদানিতে শুল্ক-করভার গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৬-০৭ অর্থবছরে মাল্টা আমদানিতে মোট শুল্ক-করভার ছিল ৫৯ দশমিক ২৫ শতাংশ। তখন প্রতি কেজি মাল্টার বিপরীতে শুল্ক-কর দিতে হতো প্রায় ১২ টাকা।

এরপর ধাপে ধাপে করভার বাড়তে থাকে। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত তা বেড়ে ৮৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়ায়। সে সময় প্রতি কেজি মাল্টায় শুল্ক-কর দিতে হতো প্রায় ৩৮ টাকা।

২০২২ সালের মে মাসে ডলার-সংকটের মধ্যে আমদানি নিরুৎসাহিত করতে ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়। এর ফলে মাল্টা আমদানির মোট শুল্ক-করভার বেড়ে প্রায় ১১৪ শতাংশে ওঠে।

বর্তমানে সেই করভার আরও বেড়ে ১২১ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। ফলে আমদানি পর্যায়ে একটি ফলের মূল্যের চেয়েও বেশি অর্থ শুল্ক-কর হিসেবে দিতে হচ্ছে।

উচ্চ করভার শুধু আমদানিকারকদের ব্যয়ই বাড়াচ্ছে না, এর প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়েও। বিশেষ করে ডেঙ্গুসহ বিভিন্ন অসুস্থতার সময়ে রোগীর পথ্য হিসেবে মাল্টার চাহিদা বাড়ায় এর মূল্য সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়েও চাপ তৈরি করতে পারে।

Related News

ফ্যামিলি কার্ডে আরও ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক

ফ্যামিলি কার্ডের সঙ্গে খাদ্য ভর্তুকি ও নগদ সহায়তা কর্মসূচির সমন্বয় করলে বাংলাদেশে আরও ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে, বাড়ছে দারিদ্র্য ও বৈষম্য: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬ প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে যাওয়ার তথ্য উঠে এসেছে। ব্যাংক খাতের দুর্বলতা, বিনিয়োগ ও রপ্তানি কমা, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির চাপে বাড়ছে দারিদ্র্য।

বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক

পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।

রংপুরে মাউশির কার্যালয় থেকে চার বস্তা নথি সরানোর সময় অটোরিকশা আটক

রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।

চট্টগ্রামে ৮ গুদামে অভিযান, ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ

চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।

বাউফলে এক মিনিটে চার বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ মৃত্যু, আক্রান্ত ২৮৮২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।

পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্য

প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।

Search