কৃষি ও অর্থনীতি

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা

অর্থনীতি: বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। নতুন নির্ধারিত দাম ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, কমিশনের ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, সেপ্টেম্বর মাসে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

কমিশনের আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি এবং বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে কমিশনের আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার বিধান অনুসরণ করা হয়েছে।

ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও বিভিন্ন ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে এর দাম বাড়ার ফলে সংশ্লিষ্ট খাতের জ্বালানি ব্যয়ে পরিবর্তন আসতে পারে।

এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দামও লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছিল। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

Related News

গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬-এ ২১.৫ স্কোর নিয়ে ১৩৯ দেশের মধ্যে ১০৫তম বাংলাদেশ। নেপাল ১০৪তম হওয়ায় দক্ষিণ এশিয়ার ছয় অর্থনীতির মধ্যে সবচেয়ে নিচে নেমেছে দেশটি।

ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ৩ পয়সা

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের গড় দাম বেড়ে ১২৩ টাকা ৩ পয়সায় দাঁড়িয়েছে। পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের দামও বেড়েছে।

দুই দিন পর আবার বাড়ল সোনার দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে টানা দুই দিন কমার পর আবারও সোনার দাম বেড়েছে। বুধবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে জোর দিচ্ছে সিটিজেনস ব্যাংক

এসএমই, রিটেইল ও কৃষি খাতে ঋণ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে পরিকল্পনা নিয়েছে সিটিজেনস ব্যাংক। ২০২৬ সালের জুনে ব্যাংকটির খেলাপি ঋণের হার ০.৩২ শতাংশ বলে দাবি করা হয়েছে।

দেশের বাজারে ফের কমল স্বর্ণ ও রুপার দাম

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

মুদ্রাবাজারে বিদেশি মুদ্রার ওঠানামা: ডলারের গড় দাম বেড়ে ১২২ টাকা ৮১ পয়সা

মধ্যপ্রাচ্য সংকট ও বাজারের টালমাটাল পরিস্থিতিতে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম সামান্য বেড়েছে। অন্যান্য মুদ্রার বাজারেও দেখা গেছে মিশ্র প্রবণতা।

আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে তীব্র এলপিজি সংকট

মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিতে বড় ধসের কারণে দেশের বাজারে তীব্র এলপিজি সংকট তৈরি হয়েছে। ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।

দেশের বাজারে কমল স্বর্ণের দাম ,প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

Search