ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা
ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বিইআরসি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা, যা ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
অর্থনীতি: চলতি অর্থবছরের প্রথম তিন মাস বা প্রথম প্রান্তিক পার হলেও দেশের অর্থনীতির সামগ্রিক চিত্রে বড় কোনো উত্তরণের ছাপ দেখা যাচ্ছে না। বরং ব্যাংকব্যবস্থায় সরকারের ঋণের নির্ভরতা আরও বাড়লেও বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়ন পর্যালোচনা এবং বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ২৮ জুন দেশে সরকারি ঋণের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৩০.৩৭ শতাংশ, যা তিন মাস পর বেড়ে দাঁড়িয়েছে ৩৪.১১ শতাংশে। সরকারের আয় কম এবং ব্যয় বাড়তে থাকায় ব্যাংকব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
পক্ষান্তরে, একই সময়ে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি ৪.৭৫ শতাংশ থেকে আরও কমে ৪.৬২ শতাংশে নেমে এসেছে। অর্থনীতিবিদদের মতে, গত তিন দশকের বেশি সময়ের মধ্যে এটিই বেসরকারি খাতের সর্বনিম্ন ঋণপ্রবৃদ্ধি। উচ্চ সুদহার, জ্বালানিসংকট এবং রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেন না। সরকারের অর্থায়ন মূলত ব্যাংকমুখী হওয়ায় উৎপাদনশীল বেসরকারি খাত পিছিয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির জন্য বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অর্থনীতি সংশ্লিষ্টদের মতে, দেশের গড় প্রবৃদ্ধি কমে প্রায় অর্ধেকে নেমে আসায় এবং মূল্যস্ফীতির তুলনায় মানুষের মজুরি কম বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও বাজারে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়েছে। অর্থনীতিতে বড় হওয়ার সম্ভাবনা না দেখলে কেবল সুদ কমিয়ে বা প্রণোদনা দিয়ে বেসরকারি বিনিয়োগ বাড়ানো সম্ভব নয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক গবেষণায়ও উঠে এসেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ব্যাংকের ঋণ উৎপাদনশীল খাতের পরিবর্তে সরকারমুখী হলে সাময়িকভাবে সরকারি ব্যয় মেটানো সম্ভব হলেও তা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে বড় ধরনের স্থবিরতা ডেকে আনবে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে এই দুর্বল ঋণপ্রবৃদ্ধি আগামী দিনে কম বিনিয়োগ, নিম্নমুখী কর্মসংস্থান এবং ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপ নিতে পারে। তাই অর্থনীতির এই কাঠামোগত দুর্বলতা কাটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন নীতিনির্ধারক ও বিশ্লেষকরা।
ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বিইআরসি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা, যা ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬-এ ২১.৫ স্কোর নিয়ে ১৩৯ দেশের মধ্যে ১০৫তম বাংলাদেশ। নেপাল ১০৪তম হওয়ায় দক্ষিণ এশিয়ার ছয় অর্থনীতির মধ্যে সবচেয়ে নিচে নেমেছে দেশটি।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের গড় দাম বেড়ে ১২৩ টাকা ৩ পয়সায় দাঁড়িয়েছে। পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের দামও বেড়েছে।
দেশের বাজারে টানা দুই দিন কমার পর আবারও সোনার দাম বেড়েছে। বুধবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এসএমই, রিটেইল ও কৃষি খাতে ঋণ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে পরিকল্পনা নিয়েছে সিটিজেনস ব্যাংক। ২০২৬ সালের জুনে ব্যাংকটির খেলাপি ঋণের হার ০.৩২ শতাংশ বলে দাবি করা হয়েছে।
ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
মধ্যপ্রাচ্য সংকট ও বাজারের টালমাটাল পরিস্থিতিতে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম সামান্য বেড়েছে। অন্যান্য মুদ্রার বাজারেও দেখা গেছে মিশ্র প্রবণতা।
মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিতে বড় ধসের কারণে দেশের বাজারে তীব্র এলপিজি সংকট তৈরি হয়েছে। ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।
