বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় বিপ্লব: পাসওয়ার্ডের বদলে ফিঙ্গারপ্রিন্টেই সুরক্ষিত চ্যাট ব্যাকআপ

ঢাকা: ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপকে আরও সহজে ও নিরাপদে সুরক্ষিত রাখতে ‘পাসকি এনক্রিপশন’ নামের নতুন একটি নিরাপত্তা ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীদের জন্যই এই সুবিধাটি কার্যকর হবে।

এই নতুন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, এখন থেকে ব্যবহারকারীকে আর ফোন হারানো বা ডিভাইস স্থানান্তরের সময় জটিল পাসওয়ার্ড বা ৬৪ অঙ্কের এনক্রিপশন কোড মনে রাখতে হবে না।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছিল, যা ছিল সে সময়ের জন্য যুগান্তকারী উদ্যোগ। কিন্তু ওই সুবিধা ব্যবহার করতে হয় পাসওয়ার্ড তৈরি করতে হতো, না হয় বিশাল এনক্রিপশন কোড সংরক্ষণ করতে হতো—যা অনেক ব্যবহারকারীর জন্যই ছিল ঝামেলার।

নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর ফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন, যেমন: ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করেই এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে।

হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, পাসকি এনক্রিপশন সক্রিয় করার পর চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ কিংবা আইক্লাউড—কেউই দেখতে পারবে না। এর মানে হলো, ব্যবহারকারীর চ্যাট ইতিহাস, ছবি, ভিডিও ও ভয়েস নোট সম্পূর্ণরূপে তার নিজের নিয়ন্ত্রণে থাকবে।

যেভাবে চালু করবেন সুবিধাটি:

ব্যবহারকারীরা এই সুবিধাটি চালু করতে হোয়াটসঅ্যাপের নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে পারেন: Settings -> Chats -> Chat \\ Backup -> End-to-End\\ Encrypted -> Backup এ গিয়ে এনক্রিপশন অন করতে হবে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন নিরাপত্তা সুবিধাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে বিশ্বজুড়ে সবার জন্য উন্মুক্ত করা হবে।

Related News

টিকটকের কমেন্ট বক্সে আসছে ভয়েস বার্তা, পোল ও একাধিক ছবি যুক্ত করার সুবিধা

কমেন্ট বিভাগ আরও আকর্ষণীয় করতে ভয়েস বার্তা, ভোট বা পোল এবং একসঙ্গে নয়টি ছবি যুক্ত করার নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক।

শূকরের কিডনি শরীরে নিয়ে রেকর্ড ৯ মাস বেঁচে রইলেন মার্কিন নাগরিক

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে থেকে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস।

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন জাদুকরী ফিচারে আসছে অ্যাপলের ‘আইওএস ২৭’

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে নতুন ‘সিরি এআই’ ও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সসহ দারুণ সব ফিচার নিয়ে আসছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৭।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনের এআই প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’ শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এআই ধারণা প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’-এর দ্বিতীয় আসর শুরু করেছে গ্রামীণফোন।

এআই প্রযুক্তির কামাল: ভেসুভিয়াসের আগুনে পুড়ে যাওয়া ২০০০ বছরের প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই হাজার বছর আগে মাউন্ট ভেসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল একটি প্রাচীন প্যাপিরাস স্ক্রল (গুটিয়ে রাখা কাগজের পাণ্ডুলিপি)। হাত…

মহাকাশ থেকে বিদ্যুৎ আসছে পৃথিবীতে: জ্বালানি সংকটের সমাপ্তি কি তবে আসন্ন?

কল্পবিজ্ঞানকেও হার মানাল বাস্তব। জলবায়ু পরিবর্তন আর জ্বালানি সংকটে জর্জরিত বর্তমান বিশ্বকে বাঁচাতে এবার সরাসরি মহাকাশ থেকে বিদ্যুৎ আনার ঐতিহাসিক প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে বিজ্ঞানীরা।…

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন: ১২ জুন মেটার সার্ভারে বড় বিপর্যয়, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী

বিশ্বব্যাপী ফেসবুকের সার্ভারে বড় ধরনের কারিগরি বিভ্রাট। ১২ জুন বিকেল থেকে লগ-ইন ও ফিড রিফ্রেশে সমস্যা। ইজডাউন ও ইনিল্যাড-এর তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন।

সাইবার সুরক্ষা আইন ২০২৬: মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করছে সরকার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বড় ঘোষণা। এআই-এর অপব্যবহার ও গুজব রুখতে সাইবার সুরক্ষা আইন সংশোধন, অনলাইন জুয়া ও মাদক আইনের আমূল পরিবর্তনের খসড়া অনুমোদন। বিশেষ সম্পাদকীয়।

Search