ঢাকা: অনার (HONOR) বাংলাদেশে তাদের নতুন স্মার্টফোন মডেল ‘অনার প্লে ১০’ উন্মোচন করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনার বাংলাদেশ জানায়, অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা ১০ ওয়াটের চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
ফোনটির মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ধারণক্ষমতা। পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড গো থাকায় দ্রুত মাল্টিটাস্কিং করা সম্ভব।
দুটি রঙে বাজারে আসা ‘অনার প্লে ১০’ ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।