আইন আদালত

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ১২ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ!

ছাত্রদের ওপর যৌন নিপীড়ন ও মারধরের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী এক শিক্ষার্থী গতকাল রাতেই মিরপুর মডেল থানায় অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ এনে মামলা করেন। ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, পরীক্ষাসংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে ওই শিক্ষক তাঁকে শেওড়াপাড়ার বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন এবং পরে বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দেন। অভিযোগকারী শিক্ষার্থী দাবি করেছেন, এরপরও কয়েকবার ভয় দেখিয়ে তাঁকে বাসায় ডেকে নিয়ে নিপীড়ন ও মারধর করা হয়েছে।

অধ্যাপক হালিমের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গতকাল থেকেই রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ফেসবুকে প্রতিবাদ জানাতে শুরু করেন। রাতে টিএসসিতে সংবাদ সম্মেলন করেন কয়েকজন শিক্ষার্থী। রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু নাঈম দাবি করেছেন, এখন পর্যন্ত তথ্য-প্রমাণসহ কমপক্ষে ১২ জন শিক্ষার্থী তাঁদের কাছে ওই শিক্ষকের যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। অন্য এক শিক্ষার্থী অভীক চক্রবর্তী বলেন, এর আগেও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এই শিক্ষক সম্পর্কে তাঁদের সাবধান করেছিলেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অধ্যাপক হালিমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) অধ্যাপক হালিমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ। তিনি বলেন, বিভাগীয় প্রধান হওয়ার সুযোগ আসায় অন্য শিক্ষকেরা তাঁকে ফাঁসিয়েছেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক হালিমকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।

Related News

নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টে

অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

তনু হত্যা মামলা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পলাতক দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সম্পন্ন, পরবর্তী শুনানি রোববার

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ৩য় দিনের শুনানি সম্পন্ন হয়েছে। ৩৪ জনের সাক্ষ্য উপস্থাপন শেষ। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

জুলাইয়ের হত্যা ও মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…

হঠাৎ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান, কারণ নিয়ে রহস্য!

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার আকস্মিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের…

১ লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে এক লাখ ইয়াবা আত্মসাৎ ও মামলা না করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জাল শেনজেন ভিসায় ইতালি মানব পাচারকারী বিমানের কর্মকর্তা রহমান গ্রেপ্তার

জাল শেনজেন ভিসা দিয়ে ইতালিতে মানব পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অফিসার আখলাছুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। ৩০ লাখ টাকার চুক্তি ও রোম বিমানবন্দর থেকে যাত্রী ফেরতের ঘটনা।

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার: নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

দুবাইয়ের শপিং মল থেকে গ্রেপ্তার হলেন সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। সহযোগীদের বিশ্বাসঘতকতা ও ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার। ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক।

Search