আইন আদালত

হবিগঞ্জের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয়

আইন আদালত: হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের সরকারি নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি আদেশে তাঁর নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-সিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ নভেম্বরের স্মারকের মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে মঈনুল হাসান দুলালকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, তা এখন বাতিল করা হলো।

আইন মন্ত্রণালয়ের এই পদক্ষেপে স্থানীয় আইনজীবী ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। জানা গেছে, অনলাইন জুয়া ও ক্যাসিনো কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচিত রুবেল মিয়ার ঘনিষ্ট সহযোগী হিসেবে মঈনুল হাসান দুলালের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা গ্রহণের গুরুতর অভিযোগ ওঠে। সম্প্রতি এসব বিষয় নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এছাড়াও, তাঁর অতীত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে; অতীতে তিনি গাড়ি চুরি চক্রের মূল হোতা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল ও জরিমানা ভোগ করেছিলেন বলেও জানা গেছে।

Related News

রায়ের মন্তব্য নিয়ে আদালত অবমাননার অভিযোগ, ট্রাইব্যুনালে দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দুই সুপ্রিম কোর্টের আইনজীবী।

দুই সপ্তাহেই সর্বমহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে যোগদানের মাত্র দুই সপ্তাহে অপরাধ দমনে কঠোর অবস্থান ও জনবান্ধব পুলিশিং দিয়ে নজর কেড়েছেন এসপি হাবিবুর রহমান।

প্রাথমিক শিক্ষক নিয়োগের উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনের ৭ বছরের কারাদণ্ড

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে অর্থ আত্মসাতের মামলায় খুলনায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কম্পিউটার উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি জুনাইদ আহমেদ পলকের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।

নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টে

অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

তনু হত্যা মামলা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পলাতক দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সম্পন্ন, পরবর্তী শুনানি রোববার

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ৩য় দিনের শুনানি সম্পন্ন হয়েছে। ৩৪ জনের সাক্ষ্য উপস্থাপন শেষ। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

জুলাইয়ের হত্যা ও মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…

Search