আইন আদালত

দুই সপ্তাহেই সর্বমহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার হাবিবুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
যোগদানের মাত্র দুই সপ্তাহের মধ্যেই জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে নারায়ণগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।সকল প্রকার অপরাধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জেলাজুড়ে মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করে তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।

যোগদানের পর থেকেই তিনি নিজে মাঠে থেকে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।এবং জেলা পুলিশের সকল কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন অপরাধ দমনে। তার নির্দেশনা পেয়ে জেলার সকল থানার কর্মকর্তারা সফল অভিযান পরিচালনা করে আসছেন। এর মধ্যে শহরের চাষাঢ়ার খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে অভিযান, বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে শৃঙ্খলা ফেরানোর কঠোর নির্দেশনা সহ জেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মাদক বিক্রেতা সহ মাদক উদ্ধার এবং বিভিন্ন অপরাধে অপরাধী গ্রেফতার উল্লেখযোগ্য।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমি কোনো বাহবা চাই না, আমি দায়িত্ব পালন করতে এসেছি। নারায়ণগঞ্জের মানুষ শান্তি চায়। অপরাধী যেই হোক, তার কোনো দল নেই, পরিচয় একটাই- সে অপরাধী। মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। যানজট নিরসনে পুলিশ একা পারবে না, জেলা প্রশাসন,সিটি করপোরেশন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক ও নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে।আমার লক্ষ্য নারায়ণগঞ্জ কে একটি অপরাধ মুক্ত শান্তিপূর্ণ জেলা হিসেবে বাস্তবায়ন করা। শান্তিপূর্ণ জেলা তৈরি করতে আমি আমার সর্বোচ্চ দায়িত্ববোধ ও পেশাদারিত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।নারায়ণগঞ্জকে সম্পূর্ণ অপরাধ মুক্ত করতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

তার কার্যক্রমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু বলেন, দীর্ঘদিন পর একজন এসপিকে আমরা রাস্তায় দেখছি, অভিযানে নেতৃত্ব দিতে দেখছি। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে।অবশ্যই তার কার্যক্রম গুলি প্রশংসনীয়। আমরা চাই অপরাধীদের বিরুদ্ধে তার হাতে নেওয়া বিভিন্ন কার্যক্রম গুলি ধারাবাহিকভাবে অব্যাহত থাকুক।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের এক নেতা বলেন, আগে সন্ধ্যার পর ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেন। গত দুই সপ্তাহে পুলিশি টহল ও চেকপোস্ট বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা এমন পুলিশ সুপারই চেয়েছিলাম।

একজন জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, কিশোর গ্যাং নারায়ণগঞ্জের জন্য অভিশাপ ছিল। নতুন এসপি এই বিষয়ে কঠোর হওয়ায় অভিভাবক হিসেবে আমরা স্বস্তি পাচ্ছি।

একজন চিকিৎসক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই ভূমিকা জনস্বাস্থ্যের জন্য জরুরি।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক। বর্তমান পুলিশ সুপার দল-মতের ঊর্ধ্বে উঠে অপরাধ দমনে কাজ করছেন, এটি প্রশংসনীয়। নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে আমরা পুলিশকে সহযোগিতা করব।

স্থানীয়দের মতে, অল্প সময়ে যে আস্থার জায়গা তিনি তৈরি করেছেন, তা ধরে রাখতে পারলে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একটি ইতিবাচক ইতিহাস তৈরি হবে।তারা আরো বলেন, বিভিন্ন অপরাধ দমনে যেই ধরনের ধারাবাহিক অব্যাহত অভিযান পরিচালনা করে আসছেন তা যেন ভবিষ্যতেও পুলিশ সুপার তা অব্যাহত রাখেন তার আহ্বান জানান।

Related News

প্রাথমিক শিক্ষক নিয়োগের উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনের ৭ বছরের কারাদণ্ড

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে অর্থ আত্মসাতের মামলায় খুলনায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কম্পিউটার উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি জুনাইদ আহমেদ পলকের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।

নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টে

অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

তনু হত্যা মামলা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পলাতক দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সম্পন্ন, পরবর্তী শুনানি রোববার

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ৩য় দিনের শুনানি সম্পন্ন হয়েছে। ৩৪ জনের সাক্ষ্য উপস্থাপন শেষ। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

জুলাইয়ের হত্যা ও মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…

হঠাৎ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান, কারণ নিয়ে রহস্য!

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার আকস্মিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের…

১ লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে এক লাখ ইয়াবা আত্মসাৎ ও মামলা না করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Search