নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম নির্বাচনি জনসভায় মন্তব্য করেছেন, ধানের শীষ জিতলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) কবিরহাটে এক সমাবেশে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁকে নয়, তারেক রহমানের ধানের শীষকে ভোট দিন।
ফখরুল ইসলাম সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রশাসনের সমালোচনা করে বলেন, তাঁর নির্বাচিত প্রশাসনের কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে এবং দেখা করতে কোনো মামা-খালুর দরকার হবে না। তিনি নোয়াখালীকে খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।