বাণিজ্য : বাংলাদেশের রপ্তানি খাতকে বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে যুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অ্যামাজন, ইবে, আলিবাবা সহ আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) জারি করা সার্কুলারে বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (বি২বি২সি) কাঠামোর অধীনে এই রপ্তানির অনুমতি দেওয়া হয়। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন মধ্যবর্তী প্ল্যাটফর্মের মাধ্যমে রপ্তানি লেনদেন প্রক্রিয়াজাত করতে পারবে।
রপ্তানি আয়ের ক্ষেত্রেও সহজীকরণ আনা হয়েছে; আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমেও অর্জিত অর্থ গ্রহণ করা যাবে। এই সিদ্ধান্ত আন্তঃসীমান্ত ই-কমার্সকে গতিশীল করবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন বাজার উন্মুক্ত করবে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।