শিল্প ও বাণিজ্য

ইতিহাস গড়ে ১১ মাসে রাজস্ব আদায় ৩৬০ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সংস্থাটি মোট ৩ লাখ ৬০ হাজার core ৪২ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। তবে রাজস্ব আদায়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হলেও লক্ষ্যমাত্রার তুলনায় এখনো ৮১ হাজার ৪৪২ কোটি টাকার বড় ঘাটতি রয়ে গেছে।

রবিবার (২১ জুন) এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮কেটি টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এই সময়ে সামগ্রিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ২ শতাংশ।

চলতি অর্থবছরে এনবিআরের সংশোধিত মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম ১১ মাসের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ▲ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা আদায় হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫৮ শতাংশ।

খাতভিত্তিক প্রবৃদ্ধি: খাতভিত্তিক পর্যালোচনার দেখা গেছে, প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগে প্রবৃদ্ধির হার ৭১ শতাংশের বেশি (৭.০৮%)। এছাড়া ভ্যাট অনুবিভাগে ১০ দশমিক শূন্য ৫ শতাংশ এবং সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়কর অনুবিভাগে, ১২ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই এনবিআর ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এর ফলে ২০ জুন পর্যন্ত মোট আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা, যা গত অর্থবছরের পুরো ১২ মাসের মোট আদায়কেও (৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। এনবিআর আশা প্রকাশ করেছে যে, জুন মাসের বাকি ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হবে। সেটি হলে চলতি অর্থবছর শেষে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে, যা হবে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহের রেকর্ড। অবশ্য এই রেকর্ড অর্জনের পরেও সংশোধিত মূল লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি থেকেই যাবে।

রাজস্ব আদায়ের এই গতি আরও বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি আলাদা টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। সংস্থাটির দাবি—কর ফাঁকি রোধ, অডিট কার্যক্রম জোরদার, festive উৎসে কর ও ভ্যাট আদায়ের সঠিক তদারকি এবং বকেয়া বিরোধ নিষ্পত্তি দ্রুত করার কারণেই রাজস্ব আদায়ে এই গতি এসেছে।

Related News

সরকার স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে: ইসমাইল জবিউল্লাহ

তরুণদের উদ্ভাবন ও স্টার্টআপে সহায়তায় ৫০০ কোটি টাকার ফান্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

ইইউ-বাংলাদেশ বাণিজ্যের ৪৮টি প্রতিবন্ধকতা নিরসন: শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৪৮টি বাধা নিরসন। শিগগিরই এফটিএ আলোচনা ও এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে ইইউ-এর সহায়তা প্রত্যাশা।

বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি: লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস তেলের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বিইআরসি। নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, করমুক্ত আয়সীমা বৃদ্ধি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।

নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করল আইসিএসবি

দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দিনটি স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে আইসিএসবি।

বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব আতাউর রহমান খানের যোগদান, এফটিএ জোরদারের ঘোষণা

বাণিজ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. আতাউর রহমান খান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এফটিএ টিম শক্তিশালীকরণের রূপরেখা।

আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালাতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি প্রতিবেশ উন্নয়ন ফোরামের

বৈশ্বিক সংকট মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি ও কর ছাড়ের দাবি জানিয়েছে বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাংলাদেশ ব্যাংকের

বন্ধ কারখানা চালু ও ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। গ্রাহক পর্যায়ে সুদ ৭ শতাংশ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search