বিনোদন

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ এর পর হাউমাউ করে কাঁদেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডে গত এক দশকে সবচেয়ে চর্চিত প্রেমের গল্পগুলোর মধ্যে অন্যতম ছিল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা রণবীর কাপুরের সম্পর্ক। যদিও সেই সম্পর্ক পরিণতি পায়নি; বর্তমানে রণবীর আলিয়া ভাটের এবং ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন।

তবে এই তারকা জুটির প্রেমকাহিনি আজও বলিপাড়ায় আলোচনার বিষয়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন এবং ব্রেকআপের পর ক্যাটরিনা ঠিক কতটা ভেঙে পড়েছিলেন, সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক বিশেষ দিনের কথা তুলে ধরেন।

“আমরা যশরাজ স্টুডিওতে গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে হাউমাউ করা কান্না। আর শুধু বলছিলেন— একটা ভুল করে ফেলেছি। আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।”

সাংবাদিক পূজা সামন্ত জানান, ব্রেকআপের ধাক্কায় ক্যাটরিনা এতটাই ভয় পেয়েছিলেন যে, তাঁর মনে হয়েছিল ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর আশঙ্কা ছিল, এই বিচ্ছেদের কারণে তাঁর অভিনয় জীবনই না থেমে যায়। এই চরম উদ্বেগের মুহূর্তটি আজও ভোলেননি ওই বর্ষীয়ান সাংবাদিক।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে এই তারকা জুটির প্রেম ছিল বি-টাউনের ‘হট টপিক’, যা পরিণতি না পেলেও বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।

Related News

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নিজের প্রিয় দল নিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর…

পরিবারসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতে পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ওমরাহ সফরে তাঁর সঙ্গী হয়েছেন বাবা,…

অভিনেতা আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড…

সাকলায়েনের চাকরি যাওয়া নিয়ে পরীমনির বিস্ফোরক মন্তব্য!

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘নৈতিকতাবহির্ভূত’ সম্পর্কের জেরে অবশেষে চাকরি হারাতে হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিঞ্চার (এডিসি) মো. গোলাম…

দীর্ঘ ৫ বছর পর ক্যামেরার সামনে টম-জেনডায়া: নতুন স্পাইডার-ম্যানের আমেজ, তবে অমীমাংসিতই রইল বিয়ে-রহস্য

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রচারণায় দীর্ঘ ৫ বছর পর একসঙ্গে ধরা দিলেন টম হল্যান্ড ও জেনডায়া। বিয়ে এবং বাগদানের গুঞ্জন নিয়ে এবারও নীরব রইলেন এই হলিউড জুটি।

কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা কারিনা কায়সারের অকালমৃত্যু

ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুলাই আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে শোকাহত আসিফ নজরুল ও নাহিদ ইসলাম।

এপস্টেইনের সাথে সম্পর্ক অস্বীকার জিজি হাদিদের

জেফরি এপস্টেইন নথিতে নাম আসা নিয়ে নীরবতা ভাঙলেন জিজি হাদিদ। এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করে একে ভয়ংকর অভিজ্ঞতা বললেন সুপারমডেল।

আরতি সিংকে কারিনা কাপুরের কড়া চাউনি ভাইরাল

আইএসপিএল গ্যালারিতে সাইফ আলি খানের সঙ্গে ছবি তোলা নিয়ে আরতি সিংয়ের ওপর কারিনা কাপুরের বিরক্তি। ভাইরাল ভিডিও ও নেটিজেনদের প্রতিক্রিয়ার বিস্তারিত।

Search