রাজনীতি

গণভোটের যথাযথ প্রচারণা চালায়নি সরকার: বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার অভিযোগ করেছেন যে, সরকার প্রস্তাবিত গণভোটের বিষয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালায়নি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে সুজন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, মৌলিক সংস্কারের ৪৮টি বিষয়কে চারটি প্যাকেজে ভাগ করে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে গণভোট হবে। ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অর্থ হলো নাগরিকরা সংস্কারের পক্ষে, আর ‘না’ ভোট মানে বর্তমান স্বৈরাচারী কাঠামো অব্যাহত রাখা।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সরকার যে মাত্রায় প্রচারণা চালানোর কথা ছিল, তা করেনি। সাধারণ মানুষ যেন জেনে-বুঝে ভোট দিতে পারে, সেজন্য সুজনের পক্ষ থেকে শিগগিরই দেশজুড়ে প্রচার অভিযান শুরু করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে তিনি আদালতে গিয়েছেন। উচ্চ আদালত এটি আংশিক বাতিল করেছে এবং আগামী মার্চ মাসে চূড়ান্ত শুনানি হওয়ার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ওই শুনানির মাধ্যমেই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনপ্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সুজন সভাপতি ধীমান সাহা জুয়েল।

Related News

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…

দেশে মেধাবী তরুণের অভাব নেই: জাইমা রহমান

বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহারের চেষ্টা চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে লোকগীতিতে দেশসেরা অনয়া সরকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।

তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…

আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো আন্দোলন তখন তুঙ্গে। উত্তাল সেই সময়ে রংপুরে লড়াইয়ের একদম সম্মুখভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল…

Search