কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌযানগুলোতে নিরাপত্তার বালাই নেই। বিআইডব্লিউটিএর নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দ্বিতল নৌযান, নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেটও। সরেজমিনে দেখা গেছে, ৪৩ জন পর্যটক নিয়ে চলা নৌযানে লাইফ জ্যাকেট আছে মাত্র ৮টি। আবার অন্য একটি নৌযানে ৪৮ জন যাত্রীর বিপরীতে জ্যাকেট মিলেছে মাত্র ৬টি। চালকদের দাবি, পর্যটকরা জ্যাকেট পরতে চান না বলে তারা নতুন করে জ্যাকেট কিনছেন না।

এই অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। বারবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না মালিকদের। গত বৃহস্পতিবার ১৯ জন যাত্রী নিয়ে একটি বোট ডুবলেও ভাগ্যক্রমে কেউ মারা যাননি। তবে ২০১৪, ২০২০ এবং ২০২৩ সালে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু পর্যটকের মৃত্যু হয়েছে। বিআইডব্লিউটিএর সার্ভিস সুপারভাইজার আকবর হোসেন জানান, আইনের তোয়াক্কা না করে অনেকেই নিবন্ধন ছাড়াই দোতলা নৌযান চালাচ্ছেন। এ পর্যন্ত ৭০-৭৫টি মামলা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
সুজন রাঙামাটির জেলা সম্পাদক এম জিসান বখতেয়ার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নীতিমালার বিষয়ে কঠোর হতে হবে। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
