রাজনীতি

হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনেই না মঞ্জুরুল আহসান

কুমিল্লা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের রাজনৈতিক সমীকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। ওই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহকে ‘চেনেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল আহসান মুন্সী কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন।

“হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি ই না। এ পর্যন্ত কোনোদিন দেখাও হয়নি। ওই ছেলের সাথে আমার কোনো পরিচয় নেই। আগেও ছিল না, এখনো নাই। যাকে আমি কোনোদিন দেখিনি, তার বিষয়ে আমি কীভাবে বলব?”

দেবিদ্বারে ভোটের লড়াই এবার কেমন হবে—এমন প্রশ্নের জবাবে বর্ষীয়ান এই রাজনীতিবিদ জানান, তিনি কোনো সমীকরণ নিয়ে চিন্তিত নন। তাঁর ভাষ্যমতে, “ভোটের মাঠে দ্বি-মুখী বুঝি না, ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবারও সেভাবেই নির্বাচনের মাঠে কাজ করছি।”

দীর্ঘ ১৭ বছর পর মানুষ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে উল্লেখ করে বিএনপি প্রার্থী বলেন, “বিগত প্রায় দুই দশকে মানুষ ভোট দিতে যেতে পারেনি। এবার ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আমরা আশা রাখি, পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।”

Related News

পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: জালাল উদ্দীন এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে গোপালগঞ্জে বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, এখনো উদ্ধার হননি

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

শেখ হাসিনা ফিরবেন’ — ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বারিধারা থেকে গ্রেপ্তার সাঈদ খোকন

‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

Search