প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন : রুপালি পর্দা থেকে চিরবিদায় নিয়ে পূর্ণাঙ্গ রাজনীতিতে নাম লেখাচ্ছেন দক্ষিণ ভারতীয় মেগাস্টার থালাপতি বিজয়। তাঁর ক্যারিয়ারের ৬৯তম এবং শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর গান প্রকাশের বর্ণাঢ্য আয়োজনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। গত শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে প্রায় ৯০ হাজার ভক্তের উপস্থিতিতে এক আবেগঘন ভাষণ দেন এই অভিনেতা।
অভিনয় জীবনের ৩৩ বছরের দীর্ঘ সফরের কথা স্মরণ করে বিজয় বলেন।
“আমি সিনেমায় এসেছিলাম ছোট একটি বালুর ঘর বানানোর স্বপ্ন নিয়ে, কিন্তু আপনারা আমাকে ভালোবেসে একটি রাজপ্রাসাদ উপহার দিয়েছেন। ভক্তরা শুরু থেকেই আমার পাশে ছিলেন, তাই যারা আমার জন্য দাঁড়িয়েছেন, এখন থেকে আমিও তাঁদের জন্য দাঁড়াব।”
কেন এই বিদায়? বিজয় স্পষ্ট করে জানান, ভক্তদের এই ঋণের বোঝা তিনি তাঁদের সেবার মাধ্যমে শোধ করতে চান। তিনি বলেন, “ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি। তারা আমার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন, তাই আগামী ৩০ থেকে ৩৩ বছর আমি তাঁদের অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত।”
শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় সবচেয়ে বেশি তামিল জনগোষ্ঠীর বসবাস উল্লেখ করে বিজয় তাঁর বন্ধু অজিত কুমারের ‘বিলা’ এবং নিজের ‘কাভালান’ ও ‘কুরুবি’ ছবির শুটিং স্মৃতির কথা তুলে ধরেন। সফল হওয়ার মন্ত্র হিসেবে তিনি বলেন, “জীবনে কেবল বন্ধু নয়, একটি শক্তিশালী শত্রু বা প্রতিদ্বন্দ্বীরও প্রয়োজন। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেই নিজেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলা সম্ভব।”
এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ আগামী ৯ জানুয়ারি ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পাবে। এই সিনেমায় বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
