সারাদেশ

স্বামীকে গাছের সাথে বেঁধে, স্ত্রীকে রাতভর গণধর্ষণ হিন্দু যুবকদের

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে এক মুসলিম গৃহবধূ (২৫) ভয়াবহ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের একটি হিন্দু বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের পাশাপাশি ওই গৃহবধূর স্বামীকে অস্ত্রের মুখে রশি দিয়ে বেঁধে রেখে তার প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্রটি।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ এলাকার বাসিন্দা ও ধামরাইয়ের পাবরাইল এলাকার ‘এনডি কনস্ট্রাকশন ফার্ম’-এর গাড়ি চালক মোঃ আব্দুর রাজ্জাক তার স্ত্রীকে নিয়ে বালিয়াটি প্রাসাদে ঘুরতে যান। সাথে ছিলেন একই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী ও রামরাবন গ্রামের ফণি চন্দ্র মনিদাসের ছেলে কৃষ্ণ চন্দ্র মনিদাস।

সারাদিন ঘোরার পর সন্ধ্যার দিকে কৃষ্ণ চন্দ্র তার সহকর্মী রাজ্জাক ও তার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে মন্দির প্রাঙ্গণে পৌষ পার্বণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখে রাত হয়ে যাওয়ায় কৃষ্ণ চন্দ্রের বোন শান্তি রানী মনিদাসের বাড়িতে তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়।

অভিযোগ অনুযায়ী, রাত ১২টার দিকে ৫-৭ জন হিন্দু যুবক চাপাতি ও রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই ঘরে প্রবেশ করে। তারা চালক আব্দুর রাজ্জাককে খুটির সাথে রশি দিয়ে বেঁধে ফেলে এবং হত্যার হুমকি দেয়। এরপর রাজ্জাকের সামনেই তার স্ত্রীকে সারারাত ধরে পালাক্রমে ধর্ষণ করে ওই হিন্দু যুবকরা। এ সময় গৃহবধূর কানের দুল, গলার চেইন ও হাতের বালাসমেত সাড়ে তিন ভরি স্বর্ণ লুট করে তারা।

শুক্রবার সকালে ভুক্তভোগীরা বালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মন্টু চন্দ্র মনিদাসের কাছে ঘটনার বিচার দাবি করেন। অভিযোগ উঠেছে, বিচার পাওয়ার বদলে স্থানীয় সজীব চন্দ্র মনিদাসসহ একদল উশৃঙ্খল যুবক উল্টো ওই দম্পতিকে লাঠিপেটা করে এবং হত্যার হুমকি দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করে। এ ঘটনায় স্থানীয় মুসলিম সমাজে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ইউপি সদস্য মন্টু চন্দ্র মনিদাস বলেন, “আমি ওই বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাইনি। এমনকি অভিযুক্তদেরও শনাক্ত করা সম্ভব হয়নি।”

অন্যদিকে ধামরাই থানার এএসআই হারাধন সরকার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, “আমি সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেছি, কিন্তু ভিকটিম বা অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

নিগৃহীত ওই পরিবারটি বর্তমানে কোথায় অবস্থান করছে বা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের সুরক্ষার দাবি জানিয়েছেন।

Related News

বরিশালে বাড়ছে নারী-শিশু ধর্ষণ: ছয় মাসে ৭৯ মামলা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

মো: জিয়া উদ্দিন বাবু, বরিশাল ব্যুরো:বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও যৌন…

রাজধানীসহ দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

রিজেন্টের সেই সাহেদ আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ মহামারীর সময়ে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে…

বরিশালে এবি পার্টির কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার…

বরিশালে আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগে তাৎক্ষণিক ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এক নারীকে ৫ দিনের…

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের আটটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে আজ সারা দেশের বেশিরভাগ এলাকায় দমকা…

ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, মেলেনি সন্ধান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ডুবুরি দলের প্রথম দিনের অভিযান শেষেও সন্ধান মেলেনি। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

বরিশালে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে…

Search