বিনোদন

নাঈম-শাবনাজের বড় মেয়ের বিয়ে সম্পন্ন

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের একসময়ের সাড়া জাগানো জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্র ইহসান মনসুর চৌধুরী সিডনি প্রবাসী। গত ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। মাহাদিয়া কানাডা থেকে স্নাতক শেষে বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বড় মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন নাঈম ও শাবনাজ। তাঁরা জানান, দুই পরিবারের পূর্ব পরিচয়ের সূত্র ধরে এই বিয়ে হয়েছে। দীর্ঘদিনের অভিনয় জীবন থেকে দূরে থাকা এই দম্পতি বর্তমানে নিজেদের সংসার ও সন্তানদের সময় দিতেই বেশি পছন্দ করেন।

 

 

Related News

অভিনেতা ডনের জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিনোদন সংবাদ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হলেন কোয়েল মল্লিক

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের দিনই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আন্তর্জাতিক ও রাজনৈতিক সংবাদ।

৩৭-এ ডাকোটা জনসন‘ফিফটি শেডস’ থেকে নিজের শর্তে নতুন পথচলা

৩৭ বছরে পা দিলেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। ‘ফিফটি শেডস অব গ্রে’ থেকে ‘ভেরিটি’—অভিনয়, প্রযোজনা, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে তার পথচলা।

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে

ভারতের উত্তরপ্রদেশে ‘ভূতনি কা বদলা’ সিনেমার শুটিং সেটে আগুন ছড়িয়ে পড়ে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে। ইউনিটের তৎপরতায় অক্ষত অবস্থায় রক্ষা পান তিনি।

তৃতীয় কেমো শেষ, সামিয়া আফরিনের বার্তা

ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তৃতীয় কেমোথেরাপি শেষ করেছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন: কোয়েল মল্লিক

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

স্বাভাবিক লুক নেটিজেনদের নজর কাড়ল নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বাভাবিক লুকের এসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।

দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম শিখছেন সৃজিত মুখার্জি

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার নবাগত অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের কাছ থেকে ইনস্টাগ্রামের নানা কৌশল শিখছেন নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় ‘ভারতী’ চরিত্রে বড় পর্দায় অভিষেক হচ্ছে দিব্যাণীর।

Search