বাংলা

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ’ত্যু

ছবি: সংগৃহীত

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ জনে। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

বুধবার (১০ জুন) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করে শিশুটি।

মৃত শিশু হুমায়রা (৭ মাস) মাদারীপুরের কালকিনি উপজেলার চৌহঙ্গলাপাড়ার বাসিন্দা কায়ম সর্দারের মেয়ে।

এছাড়া একই দিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৩২৫৮ রোগী।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, ‘বিগত দিনগুলোর চেয়ে হাম সংক্রমণে রোগী ভর্তির সংখ্যা কমেছে। বর্তমানে যেসব রোগীরা হাম উপসর্গে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।’

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯১৩৫ জন ভর্তি হয়েছিলেন।

Related News

ফাইবার অপটিক লাইন কেটে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

ডেঙ্গুর বিস্তার ও সারা দেশে প্রতিরোধ অভিযান, সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

৬৪ জেলায় ডেঙ্গু বিস্তার ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রকোপের আশঙ্কায় সরকারের তিন মাসব্যাপী অভিযানের ওপর বিশেষ সম্পাদকীয়

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লিমন।

লেইস প্রকল্প: ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ, মাস্টার ট্রেইনারদের আবেদনের আহ্বান

লেইস প্রকল্পের আওতায় মাধ্যমিকের ৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্টার ট্রেইনার হতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে মাউশি।

কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

যশোরের কেশবপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নিষ্ঠা, সততা ও মানবিকতায় অনন্যও দায়িত্ব পালনে প্রশংসিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা নাজির কামরুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম তাঁর নিষ্ঠা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রশংসিত হয়েছেন।

মতলব উত্তরে দেড় মাসে ২৩ ট্রান্সফারমার চুরি, অন্ধকারে শতাধিক পরিবার

চাঁদপুরের মতলব উত্তরে দেড় মাসে ২৩টি বৈদু্যতিক ট্রান্সফরমার চুরি। পল্লী বিদ্যুতের গ্রাহকরা অন্ধকারে, থানায় ২৩ মামলা হলেও অধরা চোর চক্র।

Search