চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।
চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত দেড় দশকে দেশের অর্থনীতিকে যারা কুক্ষিগত করে রেখেছিল, সেই অলিগার্কদের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। একই সাথে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সাম্য ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে যুবদলের নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন:মির্জা ফখরুল বলেন, “তরুণদের হাতে দায়িত্ব দেওয়ার মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিতে চায়। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবসমাজই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।”প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ‘ভিশন’ মাঠপর্যায়ে বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
মন্ত্রী স্পষ্ট করে জানান যে, দেশের ব্যাংকিং খাত, বাজার ও ব্যবসা-বাণিজ্যকে যারা এতদিন জিম্মি করে রেখেছিল, সেই প্রভাবশালী ও অবৈধ সুবিধাভোগী অলিগার্কদের আর ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের করের টাকা এবং রাষ্ট্রের সম্পদ লুটেরাদের হাত থেকে মুক্ত করে একটি বৈষম্যহীন ও সাম্যভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই বর্তমান প্রশাসনের প্রধান অঙ্গীকার।
শ্রদ্ধা নিবেদনকালে যুবদলের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ স্বীকারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।
দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।
প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।
ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।
রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।
