খেলা

ফুটবল মাঠের ‘স্পাইডার’ আলভারেজের বাস্তব জীবনের ‘মেরি জেন’ মারিয়া এমিলিয়া

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ লিওনেল মেসি ছাড়া যেসব আর্জেন্টাইন ফুটবলারের ওপর বিশ্ববাসীর বিশেষভাবে নজর থাকবে, তাঁদের মধ্যে অন্যতম তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। চলতি বছরই চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের হয়ে এক মৌসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি।

২০২২ সালের কাতার বিশ্বকাপেও চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে সাত ম্যাচে চারটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন এই তারকা। মাঠজুড়ে মাকড়সার মতো ক্ষিপ্র গতিতে ছুটে বেড়ানোয় ফুটবল-দুনিয়ায় তাঁর পরিচিতি ‘লা আরানিয়া’ বা ‘দ্য স্পাইডার’ নামে। সিনেমার স্পাইডার-ম্যান পিটার পার্কারের যেমন মেরি জেন আছে, ফুটবল-দুনিয়ার এই স্পাইডারের বাস্তব জীবনের মেরি জেন হলেন মারিয়া এমিলিয়া ফেরেরো। হুলিয়ান আলভারেজের ব্যক্তিগত জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো ছবির ফ্রেমে নিচে তুলে ধরা হলো।


হুলিয়ান আলভারেজের জীবনসঙ্গীর নাম মারিয়া এমিলিয়া ফেরেরো। গত ১৩ জুন ২৬ বছর পূর্ণ করেছেন মারিয়া। তাঁর জন্ম আর্জেন্টিনার ক্যালচিন শহরে, যেখানে আলভারেজেরও জন্ম ও বেড়ে ওঠা।


ছোটবেলা থেকেই মারিয়া এমিলিয়া ফেরেরো খেলাধুলার প্রতি দারুণ অনুরাগী। বিশেষ করে পরিচিতি পেয়েছেন ফিল্ড হকি খেলে। আর্জেন্টিনার ক্লাব পর্যায়ের হকিতে কিছুদিন আগেও তাঁর দাপুটে পারফরম্যান্স দেখা গেছে।


খেলাধুলা ভালোবাসেন বলেই মারিয়া উচ্চমাধ্যমিকের পর শারীরিক শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং আর্জেন্টিনায় শিক্ষকতার যোগ্যতাও অর্জন করেন। বর্তমানে ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি বেশ জনপ্রিয় এবং একাধিক নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন।


ছোটবেলা থেকেই আলভারেজ ও মারিয়া একে অপরকে খুব ভালো করে চিনতেন। আর সেই শৈশব থেকেই তাঁদের মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে দুই পরিবারের সম্মতিতে মধুর প্রেমের সম্পর্কে রূপ নেয়।


দুজনই তাঁদের প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন ২০২২ সালে, যখন আলভারেজ ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ইংল্যান্ডপর্ব চুকিয়ে স্পেনে আসার পরও আলভারেজ নিজের ব্যক্তিগত জীবন কিছুটা আড়ালেই রাখতে পছন্দ করেন।


২০২৫ সালে এই তারকা জুটি ভক্তদের জানান যে তাঁদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ইনস্টাগ্রামের এক ভিডিওতে দেখা যায় কাছের মানুষদের নিয়ে আয়োজিত একটি ‘জেন্ডার রিভিল’ অনুষ্ঠানে তাঁরা প্রকাশ করেন যে পুত্রসন্তানের জন্ম দিতে চলেছেন এই জুটি।

ক্যাপশন: দীর্ঘ সম্পর্কের পথচলায় দুজনই দুজনের পেশাগত ক্যারিয়ারের প্রতি সব সময় সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা রেখেছেন, যা তাঁদের সম্পর্ককে আরও মজবুত করেছে।

সম্পর্কের গভীরতার টানেই ২০২২ সালে আলভারেজ যখন ম্যানচেষ্টার সিটিতে যোগ দেন, তখন প্রিয় মানুষের টানে আর্জেন্টিনা ছেড়ে মারিয়া এমিলিয়া ফেরেরোও তাঁর সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন। এর পর থেকে অবসর সময়ে দুজনকে বিশ্বের বহু জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

মারিয়া এমিলিয়ার সঙ্গে সম্পর্কের পর হুলিয়ান আলভারেজের ব্যক্তিগত জীবনে এক চমৎকার মানসিক স্থিতি এসেছে। ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতনের প্রতিটি কঠিন সময়ে আলভারেজের পাশে ছায়ার মতো থাকার জন্য ফুটবলপ্রেমীরাও এমিলিয়ার ভূয়সী প্রশংসা করেন।

Related News

‘নীলের হলান্ড’ হামজা আবদেল কারিমের সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি বার্সেলোনার

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ১৮ বছর বয়সি মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।

টানা তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম

২০২৭ সালের আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিলামের তারিখ, ভেন্যু ও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে থাকছে নানা আলোচনা।

২০২৭ বিশ্বকাপ জিততে হলে শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনা যাবে না: যুবরাজ সিং

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তে বড় পরিবর্তন না এনে একটি নির্দিষ্ট দলের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ফখর জামান

ব্যাট হাতে শেষ ১০ ম্যাচে চার সেঞ্চুরি ও চার ফিফটি তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন ফখর জামান। ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্স তাকে জাতীয় দলে ফেরাতে পারে।

চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রিংকু সিং ও এমপি প্রিয়া সরোজ

আগামী ৪ ডিসেম্বর লখনউয়ে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

দিয়াগো জোটাকে নিয়ে আপত্তিকর স্লোগান, আল-তাউনকে জরিমানা ও দর্শকশূন্য মাঠের শাস্তি

প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোটাকে নিয়ে গ্যালারিতে কটূক্তির দায়ে সৌদি ক্লাব আল-তাউনকে জরিমানা ও দর্শকশূন্য ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে।

চলতি বছর বিপিএল না গড়ালেও এটিকে দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন শান্ত

চলতি বছর বিপিএল মাঠে না গড়ালেও তরুণ ক্রিকেটারদের সুযোগ পাওয়া এবং ক্যারিয়ারের জন্য টুর্নামেন্টটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইমরান খানের চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির সাত সাবেক অধিনায়ক।

Search