দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা, ২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। বাণিজ্য সংবাদ।
দেশে বৈদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী (নন-রেসিডেন্ট) বিনিয়োগকারীদের অনুকূলে ‘প্রেফারেন্স শেয়ার’ বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট (এফইআইডি) থেকে জারি করা এক নির্দেশনায় অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর ও খালাস এবং বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে ফেরত পাঠানোর বিস্তারিত নিয়মাবলী ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলো ‘কোম্পানি আইন, ১৯৯৪’ এবং বিএসইসির প্রাসঙ্গিক বিধিবিধান মেনে অনিবাসী বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার ইস্যু করতে পারবে, যা অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশে আনতে হবে। লভ্যাংশের হার শেয়ারের অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ৫ শতাংশের মধ্যে থাকলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না; তবে এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। এছাড়া অগ্রাধিকার শেয়ার অভিহিত মূল্যে ইস্যু করতে হবে এবং সম্পূর্ণ রূপান্তরযোগ্য ও অপরিশোধ্য প্রেফারেন্স শেয়ারগুলোকে সরাসরি ইকুইটি মূলধন হিসেবে গণ্য করা হবে।
জারি করা সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং প্রযোজ্য কর পরিশোধ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ ও শেয়ার অবসায়নের অর্থ বিদেশে তাদের নিজ দেশে পাঠাতে পারবে। পাশাপাশি অগ্রাধিকার শেয়ার থেকে অর্জিত লভ্যাংশ একই বা অন্য কোনো কোম্পানির সাধারণ শেয়ারে পুনর্বিনিয়োগের সুবিধাও রাখা হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর আওতায় জারি করা এই সার্কুলারটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। বাণিজ্য সংবাদ।
ব্যস্ত জীবনযাত্রা ও পরিবর্তিত খাদ্যাভ্যাসে দেশে দ্রুত বাড়ছে নুডলসের বাজার। বর্তমানে বাজারটি দেড় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। বাণিজ্য ও লাইফস্টাইল সংবাদ।
যশোরের অভয়নগরে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। চরম দুর্ভোগে পড়েছেন নওয়াপাড়ার বাসিন্দা ও হোটেল ব্যবসায়ীরা।
তরুণদের উদ্ভাবন ও স্টার্টআপে সহায়তায় ৫০০ কোটি টাকার ফান্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৪৮টি বাধা নিরসন। শিগগিরই এফটিএ আলোচনা ও এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে ইইউ-এর সহায়তা প্রত্যাশা।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বিইআরসি। নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সংস্থাটি মোট ৩ লাখ ৬০…
