বিনোদন

সাকলায়েনের চাকরি যাওয়া নিয়ে পরীমনির বিস্ফোরক মন্তব্য!

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘নৈতিকতাবহির্ভূত’ সম্পর্কের জেরে অবশেষে চাকরি হারাতে হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিঞ্চার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার পর আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে পরীমনি ও সাকলায়েনের সেই বহুল চর্চিত অধ্যায়।

সাকলায়েনের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়ার পর এই পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন খোদ পরীমনি। অতীতে দেওয়া এক সাক্ষাৎকারে এই নায়িকা স্পষ্ট দাবি করেছিলেন, সাকলায়েন মূলত ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন।

তাদের মধ্যকার কথিত অনৈতিক সম্পর্ক প্রসঙ্গে পরীমনি বলেন, “সম্পর্কের বিষয়টি তো একতরফা হয় না, দুজনের পক্ষ থেকেই আসে। কিন্তু আমাদের সম্পর্কটা আসলে কী ছিল, তা আজও মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা কি সত্যিই প্রেমে ছিলাম, নাকি অন্য কিছু—তা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সব জায়গাতেই শুধু মনগড়া গল্প ছড়ানো হয়েছে।”

নিজেদের সম্পর্কের সঠিক সংজ্ঞা দিতে গিয়ে এই অভিনেত্রী আক্ষেপ করে বলেন, “সম্পর্কটা কী তা ব্যাখ্যা করার আগেই সমাজ আমাদের এত অপবাদ দিয়ে দিয়েছে যে, এখন আর তা নিয়ে কথা বলার কোনো জায়গাই বাকি নেই। আমার মনে হয় না এখন আর এটা নিয়ে নতুন করে কিছু বলার দরকার আছে।”

সাকলায়েনকে একজন অত্যন্ত মেধাবী ও সফল কর্মকর্তা হিসেবে উল্লেখ করে পরীমনি সে সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার মতে, প্রেম-ভালোবাসার বিষয়টি কেবল একটা বাহানা মাত্র। আসল কারণ অন্য কিছু। তিনি বলেন, “প্রেম বা সম্পর্ক যা-ই হোক না কেন, এটিকে কেবল একটা অদ্ভুত অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে। সাকলায়েন নিশ্চিতভাবেই কারও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন এবং তার সাথে চরম অন্যায় করা হয়েছে।”

কার ওপর এই আক্রোশ—এমন প্রশ্নের জবাবে পরীমনি সুনির্দিষ্ট কারও নাম না নিলেও বলেন, “আমি নাম জানি না, তবে এটি যে ব্যক্তিগত প্রতিহিংসা তা নিশ্চিত। কেবল একটা সম্পর্কের জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমি বিশ্বাস করি না। ওর পেছনে হয়তো অনেকেই লেগেছিল।”

উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নিয়মবহির্ভূত ও ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগটি তদন্তে প্রমাণিত হয়েছে। আর সেই বিভাগীয় তদন্তের ওপর ভিত্তি করেই তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

Related News

অভিনেতা ডনের জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিনোদন সংবাদ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হলেন কোয়েল মল্লিক

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের দিনই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আন্তর্জাতিক ও রাজনৈতিক সংবাদ।

৩৭-এ ডাকোটা জনসন‘ফিফটি শেডস’ থেকে নিজের শর্তে নতুন পথচলা

৩৭ বছরে পা দিলেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। ‘ফিফটি শেডস অব গ্রে’ থেকে ‘ভেরিটি’—অভিনয়, প্রযোজনা, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে তার পথচলা।

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে

ভারতের উত্তরপ্রদেশে ‘ভূতনি কা বদলা’ সিনেমার শুটিং সেটে আগুন ছড়িয়ে পড়ে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে। ইউনিটের তৎপরতায় অক্ষত অবস্থায় রক্ষা পান তিনি।

তৃতীয় কেমো শেষ, সামিয়া আফরিনের বার্তা

ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তৃতীয় কেমোথেরাপি শেষ করেছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন: কোয়েল মল্লিক

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

স্বাভাবিক লুক নেটিজেনদের নজর কাড়ল নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বাভাবিক লুকের এসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।

দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম শিখছেন সৃজিত মুখার্জি

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার নবাগত অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের কাছ থেকে ইনস্টাগ্রামের নানা কৌশল শিখছেন নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় ‘ভারতী’ চরিত্রে বড় পর্দায় অভিষেক হচ্ছে দিব্যাণীর।

Search