গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
এই মামলার বিচারিক ট্রাইব্যুনাল প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং বর্তমান জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।