ব্রাজিলে দ্বিতীয় দফার ভোটের আগে শেষ টিভি বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রান-অফ ভোটের আগে মুখোমুখি শেষ টিভি বিতর্কে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো।
ক্রীড়া প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সঞ্চার করে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘দৈনিক শব্দমিছিল’-এর শ্রদ্ধেয় উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়াসংগঠক এবং ডাইনামিক গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান এম. নাজমুল হাসান।
তরুণদের ক্রীড়ামুখী করা এবং দেশের ব্যাডমিন্টনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করতে তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা।
রোটারিয়ান এম. নাজমুল হাসানের মতো অভিজ্ঞ, দূরদর্শী এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের মতে, দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ও আধুনিকায়নে মাননীয় প্রতিমন্ত্রীর সঠিক ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ প্রশংসনীয়। এম. নাজমুল হাসানের এই নিয়োগ দেশের ব্যাডমিন্টনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
‘দৈনিক শব্দমিছিল’-এর উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি মনোনীত হওয়ায় দৈনিক শব্দমিছিল পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে জানাই রক্তিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
সামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক অঙ্গনে সাফল্যের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার নিরলস অবদান সর্বজনবিদিত। ডাইনামিক গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যেমন তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন, তেমনি রোটারি আন্দোলনের মাধ্যমে সমাজসেবায় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনে তার নেতৃত্ব সর্বদাই প্রশংসিত হয়েছে।
দৈনিক শব্দমিছিল পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার মেধা, বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এক নতুন গতি লাভ করবে এবং দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ব্যাডমিন্টন প্রতিভা উঠে আসবে। আমরা তার এই নতুন দায়িত্বের সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রান-অফ ভোটের আগে মুখোমুখি শেষ টিভি বিতর্কে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো।
চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে হেরে যাওয়ার পর কোচিং পজিশন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।
চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়। গোল করেছেন এমবাপ্পে, সিলভা, গুলার ও ডিওমান্দে।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দীর্ঘমেয়াদি শাস্তির দাবি জানিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। তাঁর মতে, শুধু অবনমন যথেষ্ট নয়।
৩২তম জন্মদিনে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন দাস। ব্যাট হাতে ৫৩ ও ১০২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে করেছেন ৯টি ডিসমিসাল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের নতুন অধিনায়ক কুশল মেন্ডিস। ক্রীড়া সংবাদ।
আবুধাবি টেস্টে বাংলাদেশের ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে আফগানিস্তান। ফিল্ডারের থ্রো পায়ে লাগায় ২০ রান করে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি।
লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির জন্য ইংরেজি অনুবাদ করে দেওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
