শিক্ষা

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

ছবি : নিজস্ব প্রতিনিধি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং পূর্ণাঙ্গ জিপিএ-৫ লাভ করেছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৯ হাজার ১৩ জন কমেছে। গত বছর গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলের সার্বিক চিত্র তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ফলাফলের পরিসংখ্যানভিত্তিক বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, ছাত্রদের তুলনায় পাসের হারে এবারও এগিয়ে রয়েছে ছাত্রীরা, যেখানে পাসের দিক থেকে ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী সাফল্য অর্জন করেছে।

একমাত্র ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন, যার পাসের হার ৫১.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। এ বছর ২ হাজার ৭৬০টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান, তবে পাসের হার শূন্য এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টিতে গিয়ে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৯১টি বেশি। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জনের মধ্যে ২০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার পাসের হার ৯০.৮৭ শতাংশ।

Related News

এক মাসের মধ্যে এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সচিবালয়ে ফল প্রকাশকালে জানান শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

সরকারি প্রাথমিকে শিক্ষক সংকট কাটাতে ফের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রস্তুতি

সুপারিশ পাওয়ার পরও ১ হাজার ৪৭১ জন প্রার্থী সরকারি প্রাথমিকে যোগ দেননি। শিক্ষক সংকট কাটাতে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা সংবাদ।

শিক্ষক দিবসে মৌলভীবাজার কালেক্টরেট স্কুলের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানের অভিভাবক শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছেন।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির নতুন পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়

শিশুদের ওপর চাপ ও কোচিং বাণিজ্য এড়াতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হলে আগে অভিভাবকদেরই মোবাইল থেকে দূরে থাকতে হবে’ – ইস্রাফিল আলম

মতলব উত্তরের আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।

কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

উৎসবমুখর পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নতুন স্বপ্নে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনদের বরণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ফলাফল ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ। আজ শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

Search