সারাদেশ

মতলবে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মোস্তফা কামাল, সুলতানাবাদ ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শাহআলম ভূঁইয়া, সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইলিয়াস পাটোয়ারী এবং ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মনির পাটোয়ারীসহ টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ।

রোমাঞ্চকর এ ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুর স্পোর্টিং একাদশ ও বড়ুরকান্দি একাদশ। খেলায় দুর্গাপুর স্পোর্টিং একাদশকে ১-০ গোলে পরাজিত করে বড়ুরকান্দি একাদশ জয়লাভ করে।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search