বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
যশোর অফিস: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ সচিব (প্রশাসক) মিজানুর রহমানকে একই উপজেলার ইছালী ইউনিয়নে বদলি করা হয়েছে। রামনগরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মাঝে বিশেষ আস্থা অর্জন করেন।
২০১৬ সালের মাঝামাঝি সময়ে মনিরামপুরের ভোজগাতী ইউনিয়ন পরিষদ থেকে সদরের রামনগরে যোগদানের পর দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন তিনি। নিজ দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কাজ, আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও উন্নয়নমুখী রামনগর গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা জানান। কর্মক্ষেত্রে তিনি একজন দক্ষ, সৃজনশীল ও জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেন।
দীর্ঘ সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ইছালী ইউনিয়নে বদলি হওয়ায় পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্থতা কামনা করা হয়।
এদিকে, অভয়নগরের নওয়াপাড়া থেকে রামনগর ইউনিয়ন পরিষদে বদলি হয়ে আসা নতুন সচিব রুহুল আমিন পিংকুকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
