সারাদেশ

সতীঘাটায় বিভাগীয় ওলামা মহাসম্মেলন আগামী ৬ আগস্ট

ইদ্রিস আলম, যশোর: যশোরের ঐতিহ্যবাহী সতীঘাটা আশরাফুল মাদ্রাসার আয়োজনে এবং খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে প্যান্ডেল নির্মাণ, মাঠ সংস্কারসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সতীঘাটা আশরাফুল মাদ্রাসা মাঠে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ভারতের দারুল উলুম দেওবন্দের আহলে শুরা মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ।

এ ছাড়া জাতীয়, বিভাগীয় ও স্থানীয় সারির প্রখ্যাত ওলামায়ে কেরাম সম্মেলনে অংশ নেবেন।

উক্ত মহাসম্মেলন সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Related News

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার: ড. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ…

রামনগর ইউপির দক্ষ সচিব মিজানুর রহমান ইছালীতে বদলি

যশোর অফিস: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ সচিব (প্রশাসক) মিজানুর রহমানকে একই উপজেলার ইছালী ইউনিয়নে বদলি করা হয়েছে। রামনগরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা,…

মতলবে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।…

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

আলি হায়দার মিকু: খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায়…

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন

বাগেরহাট জেলা প্রতিনিধি: দেশের ইমাম, খতীব, মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর বাগেরহাট জেলা মতবিনিময় সভা আগামীকাল…

পদ্মায় নৌকাডুবির দুই দিন পর উদ্ধার বাবা-ছেলের লাশ, এলাকা জুড়ে শোকের ছায়া

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির দুই দিন পর ভেসে উঠল বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুলের মরদেহ। নদী থেকে লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

বরিশালে বাড়ছে নারী-শিশু ধর্ষণ: ছয় মাসে ৭৯ মামলা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

মো: জিয়া উদ্দিন বাবু, বরিশাল ব্যুরো:বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও যৌন…

রাজধানীসহ দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search