সারাদেশ

বিজিপিসি’র উদ্যোগে খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিককে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

মো: মাসুমা রহমান, খুলনা প্রতিনিধি: বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) উদ্যোগে খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট ও এয়ারমাফসহ বিভিন্ন আধুনিক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯–এর বিশেষ সহযোগিতায় এই জীবনরক্ষাকারী সরঞ্জাম প্রদান করা হয়।

এর আগে সংগঠনটির পক্ষ থেকে পেশাগত কাজের সুবিধার জন্য ২০ জন নারী সাংবাদিককে ল্যাপটপ বিতরণ করা হয়েছিল।

গত শনিবার (১ আগস্ট) খুলনার লবণচরায় অবস্থিত ‘অরণ্য ইকো গার্ডেনে’ সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০টি জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকেরা এতে সক্রিয়ভাবে অংশ নেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণ শেষে সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা পেশাগত ঝুঁকি মোকাবিলা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সুরক্ষা সরঞ্জামের গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের আয়োজনের জন্য তারা অর্থায়নকারী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল ১৯-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিবেদক কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন। এসময় উপস্থিন ছিলেন- মোস্তফা সারোয়ার, সভাপতি, খুলনা প্রেসক্লাব, মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাব, মিজানুর রহমান মিল্টন, সম্পাদক, দৈনিক খুলনাঞ্চল ও সাধারণ সম্পাদক, খুলনা সংবাদপত্র পরিষদ, আবু হেনা মোস্তাফা জামান, বিভাগীয় প্রধান, মাছরাঙা টেলিভিশন (খুলনা), মোঃ হেদায়েত হোসেন মোল্লা, খুলনা প্রতিনিধি, ঢাকা ট্রিবিউন, মো. রবিউল ইসলাম মঞ্জু, নির্বাহী সম্পাদক, উষার আলো, শেখ আবু সাঈদ শুনু, বিজিপিসি বাগেরহাট জেলা সভাপতি (দৈনিক মানবজমিন), মোঃ ইউনুছ আলী, বিজিপিসি মাগুরা জেলা সভাপতি (স্টার নিউজ), মাহবুবুল হক পোলেন, বিজিপিসি মেহেরপুর জেলা সভাপতি (বাংলাদেশ প্রতিদিন)।

এ ছাড়া অনুষ্ঠানে বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, মোংলা, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে আগত বিজিপিসি-র স্থায়ী সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ, মারধর ও চাঁদা দাবি: অভয়নগর থানায় অভিযোগ

যশোরের অভয়নগরে বন্ধুত্বের ফাঁদে ফেলে ডেকে নিয়ে আবু হুরাইরা নামের এক যুবককে নির্যাতন, শ্বাসরোধের চেষ্টা ও বিকাশে চাঁদা আদায়ের অভিযোগ। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

মতলব উত্তর ও মতলব দক্ষিণ ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

মতলব উত্তর ও মতলব দক্ষিণ ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান: দুই মাসের মধ্যেই চালু হচ্ছে নড়াইলের কালিয়া সেতু

দীর্ঘ আট বছরের অপেক্ষা শেষে চালুর পথে নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন কালিয়া সেতু। ৯৫% কাজ শেষ, দুই মাসের মধ্যে উদ্বোধনের আশা। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার: ড. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ…

রামনগর ইউপির দক্ষ সচিব মিজানুর রহমান ইছালীতে বদলি

যশোর অফিস: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ সচিব (প্রশাসক) মিজানুর রহমানকে একই উপজেলার ইছালী ইউনিয়নে বদলি করা হয়েছে। রামনগরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা,…

সতীঘাটায় বিভাগীয় ওলামা মহাসম্মেলন আগামী ৬ আগস্ট

ইদ্রিস আলম, যশোর: যশোরের ঐতিহ্যবাহী সতীঘাটা আশরাফুল মাদ্রাসার আয়োজনে এবং খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হতে…

মতলবে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।…

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

আলি হায়দার মিকু: খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায়…

Search