সারাদেশ

মতলব উত্তর ও মতলব দক্ষিণ ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম শনিবার (১ আগস্ট) দুপুরে মতলব উত্তর এবং বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ডাকবাংলোর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডাকবাংলোর কাজের মান তদারকি করেন, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এক প্রাইমারি শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করেন।

একই দিন জেলা পরিষদ প্রশাসক মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত নবনির্মিত অফিস কক্ষের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবের রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অফিস কক্ষ উদ্বোধনের পর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search