সারাদেশ

বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহরণ, মারধর ও চাঁদা দাবি: অভয়নগর থানায় অভিযোগ

ডাঃ মোঃ বদরুজ্জামান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় পূর্বপরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ, মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী যুবক আবু হুরাইরা (৩০) বাদী হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে আবু হুরাইরা জানান, পূর্বে কিছু বিরোধ থাকলেও পরবর্তীতে তা মীমাংসা হয়ে যাওয়ায় অভিযুক্তদের সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে গত শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত নয়ন ফোনে ডেকে আকিজ সিটি সেন্টারের সামনে দেখা করতে বলেন।

সেখানে পৌঁছালে নয়ন ও ইয়াছিন নামের দুই যুবক তাঁকে একটি ইজিবাইকে তুলে রাজঘাট বাজারে নিয়ে যান। পরবর্তীতে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজঘাট গ্রামের জেজেআই মিলস ঘাট এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁর কাছে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

আবু হুরাইরা অভিযোগ করেন, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নয়ন ও ইয়াছিনসহ সঙ্গে থাকা আরও ২-৩ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে অভিযুক্ত নয়ন একটি নাইলনের রশি দিয়ে তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

পরবর্তীতে তাঁর কাছে থাকা একটি Redmi 14C অ্যান্ড্রয়েড ফোন ও একটি Nokia বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাই করা মোবাইল ব্যবহার করে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে প্রাণনাশের ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রথমে ২,০৪০ টাকা এবং পরবর্তীতে আরও ১০,৮০০ টাকা আদায় করে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহায়তায় আবু হুরাইরা বাড়ি পৌঁছালে স্বজনেরা তাঁকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তিনি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন।

এ বিষয়ে অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search