বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল অফিস: বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ গুরুতর দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সহায়তায় সরকারি অ্যাম্বুলেন্সে করে দগ্ধ হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি এবং নাতি ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাহিমকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান এবং বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এদিকে দগ্ধদের দেখতে বিকেল ৬টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে যান বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসপাতালের পরিচালক ও কর্তব্যরত চিকিৎসকেরা আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সুপারিশ করেন।
এরপর বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা সহায়তা দিয়ে আহতদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, বোমা বিস্ফোরণের বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। সরকারি খরচে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে এবং চিকিৎসার সার্বিক ব্যয় বিভাগীয় ও জেলা প্রশাসন বহন করবে।
বিভাগীয় কমিশনার আরও জানান, দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দীন স্বপন একাধিকবার ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
