বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত কর্মকর্তা-কর্মচারী আবাসনের ভাষা শহীদ জব্বার ভবন নির্বাচন কমিটি-২০২৬-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে ‘লিটন-কোরবান পরিষদ’ নিরঙ্কুশ জয় লাভ করেছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের সরাসরি প্রত্যক্ষ ভোটে এই পরিষদের পুরো প্যানেল বিজয়ী হয়।
গত শনিবার সকাল ৮টা থেকে ভাষা শহীদ জব্বার ভবনের ভোটার বা এলোটিদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার নাজিমউদ্দীন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
ভবনের মোট ৭৩ জন এলোটি বা ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা হলেন: সভাপতি: মো: লিটন মিয়া, সাধারণ সম্পাদক: কোরবান আলী, অর্থ সম্পাদক: মো: নাছিমুল আলম, দপ্তর সম্পাদক: মো: আব্দুর রহমান মোল্লা, পরিবেশ ও ক্রীড়া সম্পাদক: মো: আশিকুর রহমান তামিম, কার্যকরী সদস্য: আবুল কালাম ও হামিদুর রহমান।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো: লিটন মিয়া ও সাধারণ সম্পাদক কোরবান আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গণপূর্ত কর্মকর্তা-কর্মচারী আবাসনের এই ভবনের নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন ও এলোটিদের যে কোনো সমস্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করে ভাষা শহীদ জব্বার ভবনকে একটি আধুনিক ও আদর্শ আবাসন হিসেবে গড়ে তোলা হবে।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
