পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। বিশেষ করে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন হোসেনের ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে আয়োজিত গণসংযোগটি ইতোমধ্যে সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনার শীর্ষে উঠে এসেছে।
গতকাল সাইলো রোড এলাকায় মোঃ লিটন হোসেনের সমর্থনে এক বিশাল ও আনন্দঘন গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিপুলসংখ্যক যুবক ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে এবং নানা রকম প্রাণবন্ত স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। যুবসমাজের এই উদ্দীপনা সাধারণ পথচারী ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় চালক ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপস্থিত সমর্থকরা জানান, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ লিটন হোসেন অত্যন্ত যোগ্য, নির্ভরযোগ্য ও সৎ প্রার্থী। সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং চালক সমাজের অধিকার আদায়ে তার কোনো বিকল্প নেই।
আগামী নির্বাচনে ‘ঠেলাগাড়ি’ মার্কায় ভোট দিয়ে মোঃ লিটন হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাইলো শাখার সকল সম্মানিত ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
